বিশ্ব

৯০ দিনের জন্য ১১৫ শতাংশ শুল্ক প্রত্যাহারে একমত চীন-যুক্তরাষ্ট্র

  • 12:25 am - May 13, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রথম ট্রাম্পের শুল্কনীতির বিষয়ে মন্তব্য করে বলেন, “একটি বাণিজ্যযুদ্ধে কারও কোনও লাভ নেই।”

মেলবোর্ন, ১২ মে— যুক্তরাষ্ট্র ও চীন তাদের নিজেদের পণ্যের ওপর আরোপিত ১১৫ শতাংশ শুল্ক ৯০ দিনের জন্য প্রত্যাহারে প্রাথমিকভাবে একমত হয়েছে। সোমবার দুই দেশের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ বাণিজ্য আলোচনার পর আজ এই ঘোষণা এলো।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

যৌথ বিবৃতিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশ বলেছে, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর সাময়িকভাবে তার শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে নিয়ে আনবে।

অন্যদিকে চীন মার্কিন পণ্যের ওপর তার শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে।

বিবিসির অর্থনৈতিক প্রতিবেদক থিও লেগেটের মতে, “এটি প্রত্যাশার চেয়েও বড় পরিমাণে শুল্ক হ্রাস। তবে ৩০ শতাংশ শুল্ক এখনও একটি উচ্চ হার হিসেবে থেকে যাচ্ছে।”

বেইজিং থেকে বিবিসির প্রতিনিধি লরা বিকার জানিয়েছেন, মার্কিন শুল্কের প্রভাব নিয়ে চীনা কর্মকর্তারা বেশ উদ্বিগ্ন ছিলেন। গত মাসেও ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট স্বীকার করেছিলেন, এই অবস্থা দীর্ঘমেয়াদে টেকসই নয়।

এর আগে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, “সুইজারল্যান্ডে চীনের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আলোচনা হয়েছে। অনেক ক্ষেত্রেই ঐকমত্য হয়েছে”।

যুক্তরাষ্ট্র-চীন শুল্ক চুক্তি: দীর্ঘমেয়াদী সমাধানে ৯০ দিন কি যথেষ্ট?

বিবিসির বাণিজ্য প্রতিবেদ জনাথন জোসেফের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার বাণিজ্য যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিকে ওলট-পালট করে দিয়েছেন, সেই প্রেক্ষাপটে ৯০ দিন অনেক দীর্ঘ সময় মনে হতে পারে।

এরপরই প্রশ্ন উঠেছে এই ৯০দিন কী দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে যথাযথ কী-না।

এই সময়সীমা অন্তত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা কমাতে একটি সুযোগ তৈরি করেছে।

গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর তার শুল্কনীতি বৈশ্বিক অর্থনীতি ওপর চাপ সৃষ্টি করেছিল।

তবে এটাও মনে রাখা জরুরি যে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম চার বছরের অধিকাংশ সময় জুড়েই দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে আলোচনা চলেছিল, যার ফলাফল ছিল খুবই সীমিত।

শেষ পর্যন্ত জানুয়ারি ২০২০-এ একটি “ফেজ ওয়ান ট্রেড চুক্তি” স্বাক্ষরিত হয়, যেখানে চীন যুক্তরাষ্ট্র থেকে ২০১৭ সালের তুলনায় অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানির অঙ্গীকার করেছিল এবং মেধাস্বত্ব সংরক্ষণ আইন আরও কঠোর করার ইঙ্গিত দেয়।

বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছু শুল্ক হ্রাস করে। কিন্তু চীন তার আমদানির লক্ষ্য পূরণ করতে পারেনি এবং মেধাস্বত্ব সুরক্ষা নিয়েও এখনো অভিযোগ রয়েছে।

অন্যদিকে, পরবর্তী বছরগুলোতে উভয় দেশই একে অপরের সঙ্গে বাণিজ্যে আরও বিধিনিষেধ আরোপ করেছিল।

এই বিভেদ দূর করতে বারবার ব্যর্থতা ইঙ্গিত দেয় যে, এটি কেবল বাণিজ্য নয়, বরং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে দীর্ঘমেয়াদি ও মৌলিক মতপার্থক্যের ইঙ্গিত।

চীনের অর্থনীতি সরকার-নিয়ন্ত্রিত নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। যা যুক্তরাষ্ট্রের মুক্তবাজার পুঁজিবাদের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয় বিশেষ করে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প যে ত্রুটিগুলো চিহ্নিত করেছেন, সেগুলোর প্রতিকার করতে তিনি তার বাণিজ্য যুদ্ধ ব্যবহার করছেন।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au