খেলা

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি

  • 4:29 am - May 13, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

ব্রাজিল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মে মাসেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌসুম শেষ করার পর ২৬ মে থেকে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করবেন এই ইতালিয়ান।

৬৫ বছর বয়সী আনচেলত্তি হবেন ব্রাজিলের ইতিহাসে প্রথম স্থায়ী বিদেশি প্রধান কোচ। আগামী মাসে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তিনি ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন একে “দুটি আইকনের মিলন” হিসেবে বর্ণনা করেছে। তারা বুঝিয়েছেন, এই ঐতিহাসিক মুহূর্তে একত্রিত হয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল এবং ইউরোপীয় ফুটবলে সবচেয়ে সফল কোচদের একজন আনচেলত্তি।

আনচেলত্তির জন্য এটি হবে প্রথম আন্তর্জাতিক কোচিং অভিজ্ঞতা। তবে তিনি ক্লাব ফুটবলে সর্বাধিক সাফল্য অর্জনকারী কোচদের একজন এবং ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে শিরোপা জয়ী একমাত্র কোচ। বিশ্বের সবচেয়ে সফল আন্তর্জাতিক দল ব্রাজিল গত আড়াই বছরে পঞ্চম কোচের খোঁজে ছিল, সর্বশেষ ডোরিভাল জুনিয়রকে মার্চের শেষে বরখাস্ত করার পর।

২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদে ফেরার পর থেকে আনচেলত্তি দুইবার করে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ডাবল শিরোপা জিতেছেন। ব্রাজিলের কোচ হওয়া নিয়ে কার্লো আনচেলত্তির সঙ্গে বেশ কয়েকদফা বৈঠক করেছিল সিবিএফ। প্রাথমিকভাবে চুক্তি সম্পন্ন করতে রাজি হয়েছিল দুই পক্ষই। যদিও একপর্যায়ে তাতে বাদ সাধেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব বিশ্বকাপের আগে তাকে কোনোভাবেই ছাড়তে রাজি ছিলেন না মাদ্রিদের প্রেসিডেন্ট। যদিও শেষ পর্যন্ত মাদ্রিদ তাদের অবস্থান থেকে সরে আসে।

ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে। পাশের দেশ আর্জেন্টিনার ফিলপো নুনেজ এসেছিলেন সেলেসাওদের কোচ হয়ে। তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে। সে হিসেবে বলতে গেলে ৬০ বছর পর ব্রাজিল খেলতে নামবে এক বিদেশি কোচের অধীনে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au