বিনোদন

অগ্নিপরীক্ষায় সাবিলা নূর

  • 10:22 pm - May 14, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সিনেমায় কাজ করবেন, দীর্ঘদিন ধরেই তিনি এমনটাই বলে আসছিলেন। শুরুটা ভালো কিছু দিয়েই করতে চেয়েছেন। অবশেষে সেটা মিলেও গেল। নাম লেখালেন ‘তান্ডব’ নামে একটি সিনেমায়। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা।

জানা গেছে, অ্যাকশন ঘরানার এ সিনেমাটি কুরবানির ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে শাকিবকে নিয়েই। সেখানেই একজন গ্রামীণ তরুণীর ভূমিকায় দেখা মিলবে সাবিলার। যদিও সাবিলা এখনো এ বিষয়ে কোনো কথা বলেননি।

সম্প্রতি শুটিংয়ের কিছু ভিডিও ও স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে শাকিব-সাবিলাকে একসঙ্গেও দেখা যায়। এদিকে সাবিলা চেয়েছিলেন ভালো কিছু দিয়েই শুরু করতে। সিনেমা শুরু করলেন ঠিকই, কিন্তু কতটা ভালো হয়েছে তার এ সিদ্ধান্ত এটি জানতে আরও অপেক্ষা করতে হবে।

কারণ, শাকিব খান বর্তমানে একজন ঈদকেন্দ্রিক নায়ক। গত কয়েক বছরে ধরেই তার সিনেমাগুলো নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাই বেশি হচ্ছে। এছাড়াও উঠছে নকলের অভিযোগ। এখন কথা হচ্ছে, ‘তান্ডব’ কেমন সিনেমা হতে যাচ্ছে সেটি এখনই বোঝা যাচ্ছে না। আপাতত টিজার ট্রেলার পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে। শাকিবের অন্যান্য সিনেমার মতো এটিও যদি সমালোচনার মধ্যে পড়ে তাহলে সাবিলার সিনেমার ক্যারিয়ারের জন্য এটা নিশ্চয়ই সুখকর হবে না। কারণ, অভিনেত্রীর এটিই অভিষেক সিনেমা। তাই প্রথম সিনেমাতেই হোঁচট খেলে বা সমালোচিত হলে, তার সিনেমার ক্যারিয়ার যে হুমকির মুখে পড়বে এটা বলার অপেক্ষা রাখে না। বলা যায়, এটি নিয়ে অগ্নিপরীক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। ঠিকঠাক উতরে গেলে তার সিনেমার ক্যারিয়ার যেমন উজ্জ্বল হবে, তেমনি নিভে যাওয়ার আশঙ্কাও বিদ্যমান।

এদিকে এ অভিনেত্রী নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত কাজ করছেন। বলা যায়, নাটক থেকে এখন ওটিটিতেই তিনি বেশি ব্যস্ত। বেশ ভালো একটা অবস্থানও তৈরি করেছেন এ্যাটফর্মে। সেদিক থেকে তার অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তা বেশ ভালোই রয়েছে। কিন্তু বড় পর্দায় তার এ জনপ্রিয়তা ও দক্ষতা এ অভিনেত্রীকে কতটা সাপোর্ট দিবে সেটিও দেখার বিষয়।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au