বিনোদন

শুটিং বন্ধ করে অনির্বাণকে বয়কট করলেন টেকনিশিয়ানরা

  • 10:57 pm - May 14, 2025
  • পঠিত হয়েছে:৪৯ বার
ওপার বাংলার অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যকে বয়কটের ডাক দিয়েছেন টেকনিশিয়ানরা। জানিয়েছেন অভিনেতার সঙ্গে তারা আর কোনো কাজ করবেন না।

এসভিএফের প্রযোজনায় অনির্বাণ ভট্টাচার্যর দল তথা ব্যান্ড হুলিগানিজমের মিউজিক ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। বুধবার, ১৪ মে সেই ব্যান্ডের তৃতীয় মিউজিক ভিডিওর শুটিং হওয়ার কথা ছিল।

কিন্তু জানা গেল সেই মিউজিক ভিডিওর শুটিং বন্ধ হয়ে গেছে।
জানা গেছে অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে আর কোনো টেকনিশিয়ান কাজ করবেন না। তাদের তরফে এই কথা প্রযোজনা সংস্থা এসভিএফকে জানিয়ে দেওয়া হয় গতকাল। 
একাধিক পরিচালক ফেডারেশনের কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপের বিরোধিতা করেছিলেন।

শুধু তা-ই নয়, তারা আইনি পথে হাঁটেন। এই পরিচালকদের মধ্যে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। তবে কেবল পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও অনির্বাণের সঙ্গে আর কাজ করতে চান না টেকনিশিয়ানরা সেটা এদিন স্পষ্ট হয়ে গেল। 

হুলিগানিজমের যে মিউজিক ভিডিও শুট হওয়ার কথা ছিল সেখানে গায়ক, অভিনেতা হিসেবেই দেখা যেত অনির্বাণকে যেমনটা মেলার গান মিউজিক ভিডিওতে দেখা গেছে।

তাদের এই ব্যান্ডের মিউজিক ভিডিওর পরিচালনা করছেন অভিনেতা ঋদ্ধি সেন। সেখানে দাঁড়িয়েও এদিন অনির্বাণের এই প্রজেক্টে কাজ করবেন না বলে জানিয়ে দেন টেকনিশিয়ানরা। 

জানিয়ে রাখা ভালো, হুলিগাজিমের প্রডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন শুভার্থী বিশ্বাস। তার সঙ্গেও টেকনিশিয়ানরা আর কাজ করতে চান না বলে সম্প্রতি দ্য ওয়ালের তরফে একটি রিপোর্টে জানানো হয়। তার পরই এদিন জানা গেল অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গেও টেকনিশিয়ানরা আর কাজ করতে চাইছেন না।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au