বিনোদন

ভারতীয় পরিবেশকের হাত ধরে মধ্যপ্রাচ্যের চার দেশে ‘বরবাদ’

  • 9:36 pm - May 15, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
দেশে দেড় মাসের বেশি সময় ধরে সিনেমা হলগুলোতে রমরমা ব্যবসা করছে  শাকিব খানের ‘বরবাদ’। সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, ডেনমার্কেও চলছে ছবিটি। এবার ‘বরবাদ’ মুক্তি পেল মধ্যপ্রাচ্যে।

সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার, বাহরাইনে ১৫ মে থেকে মুক্তি পেল ঈদে মুক্তির পর তুমুলভাবে আলোচিত ও ব্যবসা সফল ‘বরবাদ’।

সেখানে ‘বরবাদ’ ডিসট্রিবিউশন করছে পিএইচএফ। এই কোম্পানি মধ্যপ্রাচ্যে এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমা মুক্তি দিয়েছিল। 

পাশাপাশি এই ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে নিয়মিত বলিউড, মালায়লামসহ বিভিন্ন ছবি পরিবেশনা করে থাকে। খবরটি জানিয়েছেন বরবাদ প্রযোজক শাহরিন আক্তার সুমি।

তিনি বলেন, ‘বরবাদ’র মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা পিএইচএফ ডিস্ট্রিবিউশন করলো। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন।

সেইসঙ্গে ইন্ডিয়ান থাকেন। আশা করছি, তারা সকলে ‘বরবাদ’ থিয়েটারে গিয়ে দেখবেন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ প্রমুখ।

ছবি মুক্তির একমাস সিনেমাটি থেকে প্রায় ৭৫ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে। যা বাংলাদেশের সিনেমার ব্যবসায়িক সাফল্যে মাইলফলক।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au