বিনোদন

কানে যাওয়া হলো না উরফি জাভেদের, কারণ কী?

  • 4:15 pm - May 16, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন ভারতের আলোচিত সমালোচিত মডেল উরফি জাভেদ। একের পর এক উদ্ভট পোশাকে রীতিমতো সবাইকে চমকে দেওয়াই তার নেশা। তবে উদ্ভট পোশাক দেখানোর সবচেয়ে মোক্ষম সুযোগ হাতছাড়া হলো উরফির। সদ্য শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত যেতে পারছেন না এ মডেল।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, কান উৎসবে যাওয়ার সুযোগ পেয়েও ভিসা বাতিল হয়েছে উরফির। বিষয়টি জানিয়ে উরফি সামাজিক মাধ্যমে বলেন, তিনি এবছর কান ফিল্ম উৎসবের অংশ হতে চলেছিলেন। ইন্ডি ওয়াইল্ড নামে একটি সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণও পেয়েছিলেন। তিনি বেশ কিছু ‘ক্রেজি আউটফিট’ তৈরি করছিলেন উৎসবের জন্য।

কিন্তু শেষ মুহূর্তে তার ভিসা বাতিল হয়ে যায়। ফলে কান যাওয়ার সুযোগ হাতছাড়া হয় এবং তার পুরো টিম হতাশ হয়ে পড়ে।

উরফি লেখেন, “আমি জানি, অনেকেই হয়তো এখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো অনেক ‘না’ শুনছেন। কিন্তু এটাই শেষ না। প্রত্যেকটা রিজেকশনের পর আসে একটা নতুন সুযোগ। আমি থামব না, আপনাদেরও থামা উচিত না।”

বেশ কিছুদিন ধরেই আড়ালে রয়েছেন উরফি জাভেদ। সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গায় প্রত্যাখ্যানও করা হয়েছে তাকে। এমনকি তার ব্যবসাও ভালো চলছে না।

এই অবস্থায় কানে যাওয়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত যেতে না পারাটা তার জন্য বেশ কষ্টদায়কই বটে।

এ বছর ভারত থেকে অনেক তারকা কানের লাল গালিচায় হাঁটবেন। যার মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর থেকে অনুপম খের, জাহ্নবী কাপুরসহ অনেকে।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au