বিনোদন

শেষ সময়ে চোখ মুছে মাফ চেয়েছিলেন রাজীব

  • 4:27 pm - May 16, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা রাজীব। মৃত্যুর আগ পর্যন্ত বাংলা চলচ্চিত্রে রাজীবের শক্ত অবস্থান প্রমাণ করে তিনি একজন অসম্ভব জনপ্রিয় অভিনেতা ছিলেন। পুরো নাম ওয়াসীমুল বারী রাজীব।  ঠিক আজকের এই দিনেই ১৫ বছর আগে ভক্তদের কাঁদিয়ে চলে যান শক্তিমান এই খল অভিনেতা।

খল অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও অভিনয়ের প্রতিটা শাখায় তিনি দক্ষতা দেখাতে সক্ষম ছিলেন।যদিওবা তার অভিনয় জীবন শুরু হয়েছিল নায়ক চরিত্র দিয়ে। নায়ক হিসেবে খুব বেশি জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা তিনি পাননি।  কেয়ামত থেকে কেয়ামত,  অন্তরে অন্তরে,  হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, দাঙ্গা, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুনের মতো অসম্ভব জনপ্রিয় ছবিতে অভিনয় করেন রাজীব।

২০০৪ সালে রাজীব যখন ক্যানসারের সঙ্গে লড়ছেন,হাসপাতালে ভর্তি তখন তাকে দেখতে গিয়ে ছিলেন চলচ্চিত্রের অনেকেই। ইলিয়াস কাঞ্চনও গিয়েছিলেন। এরপর হয়তো আর রাজীবের সঙ্গে সেভাবে দেখা হয়নি কারও। ২০০৪ সালের ১৪ নভেম্বর ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ঢাকাই সিনেমার শক্তিমান খল-অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব।

ইলিয়াস কাঞ্চনের অনুরোধে চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবার উদ্দেশে কথা বলেন রাজীব। টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে রাজীব বলেন, ‘আমি দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছি। কাজের সময়ে আপনাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকতে পারি। এটা থেকে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন।

আর আমার জন্য সবাই আল্লাহর কাছ দোয়া করবেন। যাতে আমি পরকালে সিফা লাভ করতে পারি, শান্তিতে থাকতে পারি। আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের যেন সুখে-শান্তিতে রাখেন।’

রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘উছিলা, মিয়া ভাই’, ‘সত্য মিথ্যা’, ‘বীরাঙ্গনা সখিনা’, ‘হুমকি’, ‘মা মাটি দেশ’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘দুর্নীতিবাজ’, ‘প্রেম দিওয়ানা’, ‘টাকার অহংকার’, ‘মৃত্যুদণ্ড’, ‘বন্ধন’, ‘চাঁদাবাজ’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মীরজাফর’, ‘মিথ্যার রাজা’, ‘বেনাম বাদশা’, ‘আখেরি রাস্তা’, ‘বিদ্রোহী কন্যা’, ‘ক্ষমা’, ‘জবরদখল’, ‘প্রিয় তুমি’, ‘বিক্ষোভ’, ‘খলনায়ক’, ‘দেশদ্রোহী’, ‘লুটতরাজ’, ‘ভণ্ড’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘ভাত দে’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘মগের মুল্লুক’ ও স্বপ্নের বাসর প্রভৃতি।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au