বিনোদন

আমিরকে নিষিদ্ধ করার দাবি নিয়ে যা বললেন সুনীল শেঠি

  • 8:39 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিলম্বিত প্রতিক্রিয়া। এই দুইয়ের জেরে অভিনেতা আমির খানের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছিল। আমির খান নিজে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও বলিউডের আরেক জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠি তার জবাব দিয়েছেন।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমিরের শেষ সিনেমা ‘লাল সিংহ চাড্ডা’ বক্স অফিসে সফলতা পায়নি। তার পর অনেক দিন বলিউড থেকে দূরে ছিলেন তিনি। বর্তমানে ‘সিতারে জমিন পর’ সিনেমার মাধ্যমে আবার প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন আমির খান। কিন্তু এর মধ্যেই তাকে ও তার আসন্ন সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে।

প্রথম কারণ হচ্ছে— ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তৎপর প্রতিক্রিয়া দেননি তিনি। বেশ কিছু দিন পর তিনি মুখ খুলেছিলেন। তাই চটেছিলেন নেটপাড়ার বাসিন্দারা। সেই ক্ষোভে ঘৃতাহুতি দেয় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমিরের একটি ছবি। তবে এই ছবি তোলা হয়েছিল ২০১৭ সালে। সেই সময়ে তুরস্কে গিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। পাকিস্তানের সমর্থক দেশের সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি নেটিজেনরা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সুনীল শেঠি বলেন, সবাই বলিউডের পেছনে লাগে। এখানে বলিউডের প্রসঙ্গ আসে কোত্থেকে? দেশের বিষয়ে তো রাজনীতিকরা কথা বলবেন। দেশের স্বার্থে কিছু হলে, আমরা তো সেটি সমর্থন করবই। তাই তো আমরা দেশাত্মবোধক ছবি বানাই। আমরা তো আমাদের কাজ করছি।

তুরস্কে আমিরের ছবি প্রসঙ্গে এ বর্ষীয়ান অভিনেতা বলেন, মানুষের অতীত ভুলে যাওয়া উচিত। আজকের সময়ের প্রতিনিধিত্ব অতীত করে না। তাই ভবিষ্যতে আমরা কী করছি, সেটিই গুরুত্বপূর্ণ। বড় কোনো অনুষ্ঠানে গেলে, কারও মাথায় থাকে না— কে কার সঙ্গে ছবি তুলছে। ছবি না তুললেও লোকে বলবে অহঙ্কারী। তাই যা-ই হোক সমালোচিত হতেই হবে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au