ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা
হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…
এবার কান-এর লাল গালিচা থেকে আলিয়ার দ্বিতীয় লুক ভাইরাল হতেই জোর শোরগোল! অভিনেত্রীর কান লুক ভাইরাল হতেই আলিয়ার ‘বেবিবাম্প’ স্পষ্ট হওয়ার দাবি তুলেছেন তারা। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও মা হচ্ছেন আলিয়া?
‘মেয়ের জন্মের পর থেকে নাকি রণবীর কাপুর একেবারে বদলে গিয়েছেন।
’ বলে সম্প্রতি জানিয়েছেন আলিয়া। অন্যদিকে রাহার জন্মের পর থেকে রণবীর-আলিয়ার ফিল্মি ক্যারিয়ারের বৃহস্পতিও তুঙ্গে। একের পর এক বিগ বাজেট সিনেমা করছেন তাঁরা।এসবের মাঝেই কান-এর গালিচায় আলিয়া ভাটের দ্বিতীয় লুক দেখে নেটপাড়ার অনুমান, এবার সম্ভবত রণবীর কাপুরের ঘরে দ্বিতীয় সন্তান আসতে চলেছে।তাঁদের দাবি, কালো অফ শোল্ডার গাউন থেকে স্পষ্ট নাকি ফুটে উঠেছে অভিনেত্রীর বেবিবাম্প।
সেই জল্পনা যখন তুঙ্গে তখন এ প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি জয় শেঠির পডকাস্টে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই অভিনেত্রী জানান, পুত্রসন্তানের জন্যেও একটি নাম ঠিক করে রেখেছেন তাঁরা। রাহার নামকরণ করেছিলেন দাদী নীতু কাপুর।সেইসময়েই পুত্রসন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর-আলিয়া। অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে যদি আমার ছেলে হয়, তাহলে সেই নামটাই রাখব। কখন ঘটল এসব?
আলিয়া বলছেন, “আমি আর রণবীর যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সকলে। সেখান থেকেই একটি পুত্রসন্তানের নাম আমার আর রণবীরের ভালো লেগে যায়। আমার শাশুড়ি তখনই মেয়ে হলে ‘রাহা’ নাম রাখার প্রস্তাব দেন।
উনি বলেছিলেন, পুত্রসন্তানের নামের সঙ্গে এটা খুব ভালো মিলে যাবে। ভবিষ্যতে দুই সন্তানের নামও তাহলে মিলে যাবে। তখনই আমি আর রণবীর এক ছেলে এবং এক মেয়ের নাম ঠিক করে রেখেছি।”
সেই নামটি যদিও জানাননি তখন আলিয়া, তবে তারকাদম্পতি যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রয়েছেন, সেই ইঙ্গিত স্পষ্ট। এবার কান-এর কার্পেটে আলিয়ার স্ফীতোদর দেখে সেই ইঙ্গিত মিলিয়েই দুয়ে দুয়ে চার করে ফেলল নেটপাড়া।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au