বিনোদন

রাস্তায় বের হতেই বিপাকে আমির খানের প্রেমিকা

  • 7:07 pm - May 26, 2025
  • পঠিত হয়েছে:৫৩ বার
রিনা ও কিরণের সঙ্গে দাম্পত্য সম্পর্ক শেষের পর বলিউড হিরো আমির খানের জীবনে এসেছে নতুন প্রেম। এই প্রেমিকার নাম গৌরি এখন গৌরিকে ছাড়া আর সেভাবে দেখাই যায় না আমিরকে।

সম্প্রতি বেশ কয়েকবার পাপ্পারাজ্জির ক্যামেরায় একসঙ্গে দেখা গেছে বলিউডের নতুন লাভবার্ডদের। কিন্তু এবার আমিরকে ছাড়া একা বেরিয়ে যেন পড়লেন বিপদে! ছবিশিকারীদের সামনে পড়েছিলেন তিনি।

যদিও তা এড়ায়ে সুকৌশল অবলম্বন করেন তিনি।আমিরকে ছাড়া একেবারে একলা ছবিশিকারীদের সামনে গৌরী। তবে সুকৌশলে এড়ালেন তাদের।  সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে।যাতে দেখা গেছে একেবার ক্যাজুয়াল পোশাকে মুম্বাইয়ের রাস্তায় হাঁটছেন গৌরী। তবে পাপ্পারাজ্জির নজর এড়ায়নি। যেই না তাঁকে ক্যামেরাবন্দি করতে যাবেন, তখনই পিছু ফিরলেন আমিরের প্রেমিকা। সম্ভবত ঘুরপথেই তারপর গন্তব্য পৌঁছান।

তবে এই প্রথমবার নয়। এর আগে গত সপ্তাহে মুম্বাই বিমানবন্দরে আমিরকে ছাড়াই দেখা যায় গৌরীকে। সেদিন আমিরকেই বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন গৌরী। আমির অবশ্য কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি। পাপ্পারাজ্জির নজর এড়াতে তখন গাড়ির ভেতরে বসেছিলেন।

গৌরী ব্যাঙ্গালুরুর বাসিন্দা। এক সন্তানের মা। আমিরের সঙ্গে তার বন্ধুত্বের বয়স কমপক্ষে পঁচিশ বছর। ভালো বন্ধু হলেও ‘দিল চাহাতা হ্যায়’ এবং ‘লাগান’ ছবি দুটি দেখেছেন গৌরি। মাঝে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না আমির ও গৌরির। রিনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফের তাদের যোগাযোগ শুরু। বছর দেড়েক আগে মন দেওয়া নেওয়া। আমিরের মনে হয়, গৌরির সঙ্গেই নাকি শান্তির ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au