বিনোদন

অভিনয় ছাড়েননি মৌসুমী, ফের দাঁড়ালেন ক্যামেরার সামনে

  • 8:29 pm - May 26, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার

অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নায়িকা মৌসুমী। মাঝে ছিলেন দুই বছরের বিরতিতে। কিছুদিন আগে গুঞ্জন ওঠে- অভিনয়কে ইতি জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, চলতি মাসের শুরুতে মৌসুমীর স্বামী ওমর সানী জানান, মৌসুমী ভুলে যেতে চান তিনি মৌসুমী  ছিলেন! ওমর সানীর ওই মন্তব্যের পর অনেকেই ধরেই নিয়েছিলেন আর কোনোদিন হয়ত মৌসুমীকে আর পর্দায় দেখা যাবে না। সমস্ত গুঞ্জন উড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌমুমী। এবার সিনেমা নয়, তিনি আসছেন টেলিছবি নিয়ে।

দুই বছর ধরে মৌসুমী বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন। এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী। সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং।

এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। রোববার একটি ভিডিও শেয়ার করে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর।

জানা গেছে, এটিভির (ইউএসএ) ঈদ আয়োজনে টেলিছবিটি প্রচার হবে। এ টেলিছবি ছাড়াও একই চ্যানেলের একটি নাটকে দেখা যাবে মৌসুমীকে।

ভিডিওতে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘‘পিএস চাই সুন্দরী’ নামে আমাদের নাটকটি আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করেতে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্যরকম গল্পের কাজ এটি।”

প্রসঙ্গত, মৌসুমীর মুক্তিপ্রাপ্ত সিনেমা সর্বশেষ সিনেমা ‘সোনার চর’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধাসহ আরও অনেকে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au