বিনোদন

নজর কেড়েছেন আইটেমগার্ল পূজা

  • 6:53 pm - May 28, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী। এবারের কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘টগর’ নামের একটি সিনেমা। বর্তমানে এ সিনেমার প্রচার-প্রচারণায় বেশ ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।

আলোক হাসানের পরিচালনায় এতে পূজা জুটি বেঁধেছেন আদর আজাদের সঙ্গে। সম্প্রতি সিনেমাটির একটি গান প্রকাশ হয়েছে। ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ শিরোনামের আইটেম ঘরানার এ গানটি শ্রোতা-দর্শক বেশ উপভোগ করছেন। তবে বেশি নজর কেড়েছেন গানের আইটেম গার্লরূপে পূজার উপস্থিতি। গানের সঙ্গে দুর্দান্ত নাচ ও আকর্ষনীয় লুকে মুগ্ধতা ছড়িয়েছেন এ অভিনেত্রী।

রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এ গানটিতে রয়েছে দেশীয় উৎসবের আমেজ। গানটির সুর ও গায়কির সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ।

পূজা চেরী বলেন, ‘গানটি আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। এর শুটিং করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন এই বিশ্বাস আমার ছিল। প্রকাশের পর থেকে বেশ সাড়াও পাচ্ছি।’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী।

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই এটি নিয়ে আমার প্রত্যাশা একটু বেশি। দর্শকদের পাশাপাশি আমিও এটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি। শুটিং থেকে শুরু করে এখন পর্যন্ত (প্রচার-প্রচারণা) খুব আনন্দ নিয়ে আমরা কাজ করছি। সুন্দর একটি সিনেমা দর্শকদের উপহার দিতে যাচ্ছি এটাতেই আমাদের ভালোলাগা। আশাকরি দর্শক নিরাশ হবেন না।’

প্রসঙ্গত, ‘টগর’ সিনেমায় আদর আজাদের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। পরবর্তীতে দীঘিকে বাদ দিয়ে তার জায়গায় পূজা চেরীকে নেয়া হয়। উল্লেখ্য, আইটেমগার্ল হিসাবে এটাই পূজার প্রথম কাজ নয়।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au