বিনোদন

মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো

  • 7:08 pm - May 28, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
নির্মাতা রায়হান রাফী বরাবরই পর্দায় তার স্বতন্ত্র বৈশিষ্ট প্রকাশ করতে সচেষ্ট থাকেন। আসন্ন ঈদের ছবি তাণ্ডবেও সেটা করতে চেয়েছিলেন। কিন্তু সেটা নিয়ে যে বিপাকে পড়তে হবে কে জানতো।

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশ উচ্চ পর্যায়ে।

ছবিটির শুটিং এখনো সম্পন্ন হয়নি। কিছু কাজ বাকি রয়েছে। কিন্তু শুটিং শেষ করতে চাইছিলেন না শাকিব খান। কেননা শাকিবকে না জানিয়েই এই ছবিতে ক্যামিও হিসেবে আফরান নিশোকে শুটিং করানো হয়েছে।
ফলে শাকিব খান কোনো ভাবেই তাঁর ছবিতে আফরান নিশোকে রাখতে চান না। 

শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে বলছে, শাকিব খানকে না জানিয়েই তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়ার জন্য আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া শাকিব ক্ষুব্ধ। তাই তিনি সিনেমার শুটিং বাকি রাখেন।

যতক্ষণ পর্যন্ত নির্মাতা আফরান নিশোর ক্যামিও অংশ বাতিলের প্রকাশ্য ঘোষণা দেবেন না রাফী, ততক্ষণ পর্যন্ত শুটিংয়ে অংশ নেবেন না ঢাকাই সিনেমার নবাব-গতকাল পর্যন্ত এই সিদ্ধান্তে দৃঢ় ছিলেন শাকিব। 

সূত্রটি আরো জানায়,  শাকিবের ঘোষণা অনুযায়ী, গতকাল শুটিংসেটে যাননি। কিন্তু শেষ পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতার মন গলেছে। রাফী শাকিবকে বোঝাতে সমর্থ হয়েছেন যে- নিশো’র যে অংশ টুকু রয়েছে; সেটার তাঁর পরের সিনেমার একটি চরিত্র, যে চরিত্র দূর দিয়ে হেঁটে যাবে। একদিন বিরতি রেখে আজ তাণ্ডবের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান।

শাকিব খানকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন আফরান নিশো।  সে সময় নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ ‘মুক্তি পেয়েছিল। সিনেমার প্রচারণার সময় তার করা একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক হয়।  তবে এ বিষয়ে চুপচাপ ছিলেন শাকিব খান। তার ভক্তরা বিষয়টা নিয়ে কথা বলেছেন।

ওই ঘটনার দুই বছর পর একটি ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবার কথা বললেন নিশো। বক্তব্যে তিনি আগের করা মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝি’ বলেও উল্লেখ করেন তিনি। ভিডিওতে আফরান নিশো বলেন, ‘সে সময় যেটা ঘটেছিল, সেটা একটা ভুল বোঝাবুঝি। এইটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলব, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না।’

মূলত শাকিব খানের সঙ্গে দূরত্ব রেখাটি নিশো নিজেই টেনেছিলেন।

ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘তাণ্ডব’। একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এ সিনেমার গল্প।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au