বিনোদন

বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয়েছে: মেহজাবীন

  • 7:41 pm - May 29, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোটপর্দায় আত্মপ্রকাশ ঘটে।

বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন, নাটক ও ওটিটি সিরিজে নিয়মিত অভিনয় করলেও এর মধ্যে বড়পর্দায় অভিষেক হয়েছে। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। এ সিনেমাটি সিনেমাপ্রেমী দর্শকরা গ্রহণ করেছেন। অভিনেত্রীকে ‘প্রিয় মালতী’ বলেও ডাকা শুরু করেছেন।

এদিকে নির্মাতা ও পরিচালক আদনান আল রাজিবের সঙ্গে ১৩ বছরের প্রেম শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর এখন পর্যন্ত এ তারকা জুটির সময়টা বেশ ভালোই যাচ্ছে। তারা খুব ভালো আছেন। এর প্রমাণও পাওয়া যায়, সামাজিক মাধ্যমে বেশ হাসিখুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘোরাঘুরির বিষয়গুলোতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান, বিয়ের পর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আবার আদনান আল রাজীব মেহজাবীনের একগুচ্ছ ছবি পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে নির্মাতা লিখেছেন— মেহজাবীন আমার হৃদয়ে রয়েছে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, প্যারিসের রাস্তায় মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। মিষ্টি হাসির সঙ্গে চোখের চাহনি যেন ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে অভিনেত্রীর বেশ প্রশংসা করতে দেখা গেছে। এক নেটিজেন লিখেছেন—‘খুব সুন্দর হয়েছে ভালোবাসা দেখতেও বেশ ভালো লাগে।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘মেহু আপুকে অনেক সুন্দর লাগছে।’

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au