বিনোদন

শাহরুখকে মারার পরিকল্পনা করতেন গৌরীর ভাই

  • 7:46 pm - May 29, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
শাহরুখ খান ও গৌরী খান, বলিউডের অন্যতম আলোচিত জুটি। যাদের প্রেম থেকে শুরু করে সংসার, সবটাই বারবার দর্শকদের নজর কেড়েছে। শূন্য থেকে শুরু করে আজ বলিউডের সুপারস্টার শাহরুখ খান।  কিং খানের মতো পুরুষকে স্বামী হিসেবে আদর্শ মনে করেন বহু নারী।

কিন্তু একটা সময় ছিল যখন গৌরী খান ও তার পরিবার শাহরুখ খানকে মেনে নিতে মোটেও রাজি ছিলেন না। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, ধর্মীয় কারণে এই বাধা। শাহরুখ খান মুসলমান, অন্যদিকে গৌরী খান হিন্দু, তাই নাকি প্রাথমিকভাবে পরিবার ও বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এই বিয়েতে বাধা সৃষ্টি করা হয়েছিল।

আর সেই একই কারণে গৌরী খানের ভাই শাহরুখ খানকে পছন্দ করতেন না।

রীতিমতো মারার পরিকল্পনা করতেন। গৌরীর ভাইয়ের নাম বিক্রান্ত ছিব্বর। তিনি চাইতেন না শাহরুখ খান ও তার বোনের এই সম্পর্ক তৈরি হোক। শাহরুখ একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তখন বিক্রান্ত স্কুলে পড়ত।

নিজেকে বড় দাদা ভাবত। যখনই দেখা হতো, গুন্ডাদের মতো আচরণ করত। একবার বন্দুক নিয়ে তিনি হুমকি দিয়েছিলেন।

গৌরী খানের কথায়, তার ভাই বলেই শাহরুখ খান কখনও বিষয়গুলোতে গুরুত্ব দেননি, বরং দেখা হলেই সমীহ করে কথা বলতেন।

তবে বিয়ে যখন হয়, তখন সমস্ত নিয়ম মেনেই সংসার পাতেন তারা।

প্রাথমিকভাবে আইনি মতে বিয়ে করেন এই জুটি। পরবর্তীতে সামাজিক বিয়ে হয়। সেখানে শাহরুখ চেয়েছিলেন সমস্ত নিয়ম মেনে চলতে। সেদিন কোন ভয় তারিয়ে নিয়ে বেড়াচ্ছিল শাহরুখ খানকে?

ক্যারিয়ারের শুরুর দিকে ফরিদা জালালকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি বিয়ের কোনও রীতিতে ভুল হোক চাননি। ধর্ম ভিন্ন, তাই তিনি এমন কিছু করতে চাননি, যা দেখে সকলের মনে হয়, তিনি গৌরীর ধর্মকে অসম্মান করছেন। তাই বিয়ের দিন একটু বেশি সতর্ক ছিলেন তিনি। সময় নিয়ে সমস্ত নিয়ম মানার চেষ্টা করছিলেন। একটা সময় তা এতটাই দীর্ঘ হয়ে যায়, সেখানে উপস্থিত সকলে নিজে থেকেই বলে বসেন অনেক হয়েছে, এবার থামা হোক। আর এভাবেই নিজের বিয়েতে সবটা সামলেছিলেন কিং খান।

তবে একটা সময় গৌরী খানের বাড়ি থেকে এই সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও পরবর্তীতে তা ঠিক হয়ে যায়। এমনকি শাহরুখ নিজেই জানিয়ে ছিলেন, গৌরীর থেকে সেই বাড়িতে শাহরুখের সম্মান বেশি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au