বিনোদন

দক্ষিণী সিনেমায় পা রাখলেন হৃতিক রোশন

  • 7:52 pm - May 29, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ভারতীয় সিনেমায় একচ্ছত্র আধিপত্য বিস্তার রাখা বলিউড সাম্প্রতিক সময়ে একেবারেই আর আগের মতো নেই। একের পর এক ব্যর্থতায় বলিউড সিনেমা হারিয়েছে। তাদের পুরনো জৌলুস। বিপরীতে ভারতের দক্ষিণী সিনেমা এখন বলিউডকে টপকে বিশ্বব্যাপী শাসন করছে।

একটা সময় দক্ষিণী তারকারা বলিউডে কাজ করার জন্য মুম্বাই পাড়ি জমাতেন। কালের বিবর্তনে এখন বলিউডের তারকারাই এখন পা বাড়াচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। যার সর্বশেষ উদাহরণ হৃতিক রোশন।বলিউডের এই সুপারস্টার দক্ষিণের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থার ‘হোম্বালে ফিল্মস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

বুধবার (২৮ মে) কেজিএফ, সালার, কান্তারার মতো সিনেমা তৈরির প্রোডাকশন হাউজ হোম্বালে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই খবরটি শেয়ার করেছেন। খবরটি শেয়ার করে তারা লিখেছেন, ‘সবাই তাকে গ্রীক গড বলেন। তিনি লক্ষ লক্ষ হৃদয়ে রাজ করছেন।

আমাদের ব্যানারের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী দিনে আমরা দর্শকদের একটি দুর্দান্ত ছবি উপহার দেওয়ার স্বপ্ন দেখছি। খুব শীঘ্রই এই স্বপ্নকে বাস্তবায়িত করব আমরা।’ প্রযোজনা সংস্থাটির প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর বলেন, ‘আমাদের উদ্দেশ্য এমন কিছু গল্প বলা যা মানুষকে অনুপ্রাণিত করে। হৃতিকের সঙ্গে অংশীদারত্ব হওয়ায় আমাদের সেই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল।আগামী দিনে আমরা এমন একটি ছবি উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা একই সঙ্গে দুর্দান্ত এবং কালজয়ী হতে চলেছে।’

দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যানারে হৃতিকের কাজ করার খবর শুনেই বেশ উত্তেজিত হয়েছেন ভক্তরা। কেউ কেউ মনে করছেন ‘কেজিএফ চ্যাপ্টার থ্রি’-তে হয়তো যশের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে হৃতিককে। কেউ আবার ভাবছেন ‘সালার’-এর পরবর্তী কিস্তিতে হয়তো অভিনয় করবেন এই তারকা। তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এসব গুঞ্জন প্রসঙ্গে কিছু জানানো হয়নি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au