বিনোদন

ভয়ালরূপে কাজল

  • 7:55 pm - May 29, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার

বলিউড তারকা কাজল এবার হাজির হচ্ছেন ভিন্ন এক অবতারে। তার অভিনীত প্রথম হরর থ্রিলার সিনেমা ‘মা’র মোশন পোস্টার প্রকাশ পেয়েছে সম্প্রতি। এতে দেখা যাচ্ছে, এক ভয়ংকর দানবিক শক্তির মুখোমুখি হচ্ছেন তিনি।

‘মা’ সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া এবং চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়াডরাস। মুভির কেন্দ্রীয় চরিত্রে কাজলকে দেখা যাবে এক মায়ের ভূমিকায়, যিনি নিজের সন্তানকে রক্ষা করতে লড়াইয়ে নামেন এক ভয়ংকর অপশক্তির বিরুদ্ধে।

সিনেমাটি নিয়ে এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘এটা একটা মনস্তাত্ত্বিক থ্রিলার, যেখানে সাসপেন্স আর ভয় দুটোই আছে। সিনেমাটি করতে গিয়ে আমিও ভয় পেয়েছিলাম।’

সিনেমাটিতে কাজলের সঙ্গে অভিনয় করেছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মা। প্রযোজনা করেছেন অজয় দেবগন। হিন্দি ছাড়াও সিনেমাটি বাংলা, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। চলচ্চিত্রটি ২৭ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ৩০ মে প্রকাশ পাবে অফিসিয়াল ট্রেলার।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au