বিনোদন

‘মা’র জন্য কাজলের অপেক্ষা

  • 8:38 pm - May 31, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কাজল। মাঝে বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন এ অভিনেত্রী। তার আসন্ন নতুন সিনেমার নাম ‘মা’। এটি একটি হরর সিনেমা।

ভারতীয় গণমাধ্যম মতে, এ মুহূর্তে  আলোচিত ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম এটি। আইএমডিবি’র রিপোর্টে মুক্তিপ্রতিক্ষীত আলোচিত ১০ সিনেমার মধ্যে  রয়েছে কাজলের ‘মা’। এটি একটি পৌরাণিক ভৌতিক সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ জুন। এরইমধ্যে সিনেমাটির ট্রেলারও প্রকাশ হয়েছে।

আইএমডিবি’র সর্বাধিক প্রত্যাশিত তালিকায় এক নাম্বারে রয়েছে তরুণ মনসুখানির তারকাবহুল সিনেমা কমেডি থ্রিলার ‘হাউসফুল ৫’। এটি ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তালপাদে, নানা পাতে। দুই নাম্বারে রয়েছে বিজয় কনকমেডালার দক্ষিণী সিনেমা ‘ভাইরাবাম’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ মে।

তিন নাম্বারে রয়েছে আমির খানের ‘সিতারে জমিন পার’। এটি মুক্তি পাবে ২০ জুন। সিনেমাটি একজন অদ্ভুত বাস্কেটবল কোচের চারপাশে আবর্তিত হয় যাকে প্রতিবন্ধী খেলোয়াড়দের একটি দলকে প্রশিক্ষণ দিতে হয়। সিনেমাটিকে ‘তারে জমিন পার’র সিক্যুয়েল হিসেবে বর্ণনা করা হচ্ছে এবং এতে আমির খান, জেনেলিয়া দেশমুখ এবং দশজন প্রতিভাবান শিশু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

চার নাম্বারে রয়েছে মণি রত্নমের ‘থাগ লাইফ’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৫ জুন। তালিকার পাঁচ নাম্বারে রয়েছে গৌতম তিন্নানুরির ‘কিংডম’। এটি ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তেলেগু এই অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে বিজয় দেবেরকোন্ডা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছয় নাম্বারে রয়েছেন স্মীপ কাংয়ের ‘সৌনকান সৌনকানে ২’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ মে।

সাত নাম্বারে আছে কাজলের ‘মা। বিশাল ফুরিয়া নির্মিত এ সিনেমার গল্পটি শয়তানের জগৎ থেকে এক মা-মেয়ের, যারা একটি পুরানো প্রাসাদে চলে যায়। কিন্তু গল্পটি ভয়াবহ মোড় নেয় যখন একটি অতিপ্রাকৃত সত্তা তার মেয়েকে নিয়ে যায়, এবং এখন মায়ের উপর নির্ভর করে যে সে তাকে মন্দের খপ্পর থেকে উদ্ধার করতে পারবে কী না। তালিকায় আট নাম্বারে রয়েছে ‘থ্রিবিএইচকে’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৪ জুলাই। নয় নাম্বারে রয়েছে ‘হরি হারা বীর মাল্লু’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ জুন। ঐতিহাসিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমাটিতে পবন কল্যাণকে ভিরা মাল্লুর ভূমিকায় দেখা যাবে। তালিকায় দশ নাম্বারে রয়েছে ‘কাঁকজুরা’। এটি ওটিটি প্ল্যাটফর্ম সনিলিভে মুক্তি পেয়েছে গতকাল।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au