বিনোদন

কলকাতায় ছুটে গেলেন জয়া ও শাকিব

  • 9:19 pm - June 02, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

ঢালিউডের কিং শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অনেক দিন পর একসঙ্গে নতুন সিনেমায় কাজ করছেন। পরিচালক রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় জুটি বেঁধেছেন এ দুই তারকা। এবার সেই সিনেমার কাজেই একসঙ্গে উড়াল দিলেন কলকাতায়। এই তারকা জুটি ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং চলছে কলকাতায়, সেখানে ডাবিংয়ে অংশ নিতেই কলকাতায় গেলেন শাকিব-জয়া।

এ বিষয়ে জয়া আহসান বলেন, পরিচালক রায়হান রাফী, শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিলও সঙ্গে রয়েছেন। সারাদিন ডাবিং করছেন অরাল স্টুডিয়োতে। সন্ধ্যায় কাজের পর পার্টি।

সেখানে জয়া, শাকিব, রায়হান রাফী, শাকিল তো রয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এসভিএফের দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘তাণ্ডব’। শাকিব-জয়া ছাড়াও এ সিনেমায় রয়েছেন বাংলাদেশের একঝাঁক তারকা। ইতোমধ্যে সিনেমার দেড় মিনিটের একটি টিজার সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

দেড় মিনিটের এই টিজারের অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রায়হান রাফী। তবে প্রথম এক মিনিটেও ছিল না শাকিবের উপস্থিতি। দর্শকরাও খুঁজছিলেন সেই প্রিয় মুখ। তাহলে কি মাঙ্কি মাস্কের আড়ালেই রয়েছেন শাকিব খান?  ‘তাণ্ডব’ চালানোর একপর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে। এ সময় মাস্কটি নিজেই খুললেন, আর সেই সঙ্গে দেখা গেল শাকিব খানকে— রাফ অ্যান্ড টাফ লুকে। চোখ বড় বড় করে তাকালেন, যেন মনে হলো ধরা পড়ে গেছেন!

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au