বিনোদন

বাবা-মা হলেন পরমব্রত ও পিয়া

  • 9:21 pm - June 02, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার

বাবা-মা হলেন পশ্চিমবঙ্গের তারকাজুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রোববার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পিয়া। সুখবরটি গণমাধ্যমকে জানিয়েছেন পরমব্রত নিজেই।

ভারতীয় গণমাধ্যমকে এই সময়কে পরমব্রত জানান, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় সুখবরটি প্রথম ভাগ করেন সমাজকর্মী ও পরম-পিয়ার পারিবারিক বন্ধু রত্নাবলী রায়।

চলতি মাসের শেষে ২৭ জুন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েরও জন্মদিন। বাবা ও সন্তানের একই মাসে জন্ম হতে পারে বলে আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন পিয়া।

২০২৩ সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন।

এর আগে ২০২১ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন সংগীতশিল্পী অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। তখনই শোনা যায়, তাদের বিয়ে ভাঙার নেপথ্যে পরমব্রত এবং পিয়ার বিশেষ বন্ধুত্ব।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au