বিনোদন

জুনিয়র মিশাকে জুতাপেটা করতে চান ওমর সানি

  • 11:46 pm - June 03, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের বাহিরে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে, খুব শিগগিরই ক্যামেরার সামনে ফিরছেন তিনি। বড় পর্দায় নয়, ছোট পর্দায় দেখা যাবে এ অভিনেত্রী।

সবশেষ দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী। সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং। এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।

এ টেলিছবির দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন জুনিয়র মিশা নামের একজন কনটেন্ট ক্রিয়েটর। নিজের ফেসবুক পেইজে শেয়ার করা ওই ছবিতে লেখা হয়েছে, ‘ওমর সানীকে ডিভোর্স দিয়ে বিয়ে করছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে নায়িকা মৌসুমী। এখন আমেরিকায় অবস্থান করছেন, বিস্তারিত জানতে অপেক্ষা করুন।’

এ পোস্টের জেরে বেশ চটেছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানি। ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘তোকে জুতাপেটা করা উচিত।’

ওমর সানির ওই কমেন্টে ইতিমধ্যে দুই শতাধিক রিয়েকশন পড়েছে। ওই কমেন্টে অনেকে ওমর সানিকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শও দিয়েছেন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au