বিনোদন

তাণ্ডব নিয়ে প্রকাশ্যে সাবিলা, শুরুতেই করলেন হতাশ!

  • 11:47 pm - June 03, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুর। প্রথমবার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খানের হাত ধরেই কুরবানি ঈদে বড়পর্দায় আসছেন তিনি। তাই তার অভিষেক যাত্রা বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে এমনটাই প্রত্যাশা করছিলেন ভক্ত-দর্শক। কিন্তু শুরুতেই যেন হতাশ করলেন এ অভিনেত্রী।

রায়হান রাফি পরিচালিত এ সিনেমার পোস্টার, ফোরকাস্টসহ একটি গান আগে প্রকাশ হলেও, তাতে দেখা মেলেনি সাবিলার। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির দ্বিতীয় গান।  ‘লিচুর বাগানে’ শিরোনামের গানটিতে দেখা দিলেন সাবিলা। কিন্তু তার উপস্থিতি দর্শক-ভক্ত যেভাবে আশা করেছিলেন, সে আশায় যেন জল ঢেলে দিলেন নায়িকা।

গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা। অনেকেই ফোক ঘরানার পুরনো এ গানটির  প্রশংসা করলেও, গানটি সিনেমায় যেভাবে ব্যবহৃত হয়েছে সেটিকে মেনে নেননি নেটিজেনরা। এছাড়াও সাবিলার নাচ, এক্সপ্রেশন ও গানের সঙ্গে দৃশ্যের চিত্রায়নেও রয়েছে খানিক গরমিল, এমনটাই বলছেন নেটিজেনরা। সব মিলিয়ে সাবিলার প্রথম উপস্থিতি খুব একটা আশা জাগাতে পারেনি ভক্তদের মনে। প্রত্যাশার জায়গায় হতাশার পাল্লাই ভারি হল।

এদিকে সিনেমার যাত্রা শুরু করার পর থেকেই গণমাধ্যমের আড়ালেও ছিলেন এ অভিনেত্রী। সিনেমা প্রসঙ্গে কোনো কথা বলেননি কোথাও। এবার তিনি হাজির হয়েছে গণমাধ্যমে। কথা বলেছেন তাণ্ডব জার্নি ও শাকিব খান প্রসঙ্গেও। সম্প্রতি একটি টেলিভিশনের সাক্ষাতকারে সাবিলা জানান তিনি শাকিব খানে মুগ্ধ । নায়কের প্রশংসায় পঞ্চমুখ এ নায়িকা।

তাণ্ডবের জার্নি নিয়ে অভিনেত্রী বলেন, ‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস ছিলাম। সিনেমার অনেক কিছুই তো অন্যরকম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি। সে ক্ষেত্রে ভয় ছিল। প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নার্ভাসনেসটা ছিল, সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে।’

সাবিলা আরও বলেন, ‘যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সঙ্গে আমি আসলে ওনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এত বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না। উনি গল্প নিয়ে অনেক-অনেক ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরো ভালো করতে চান- এই ব্যাপারটা ওনার মধ্যে সব সময় থাকে। আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি।’

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au