বিনোদন

বিয়ের জন্য সহজ সমাধান দিলেন ইমন

  • 11:48 pm - June 03, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার

বাংলাদেশে বিয়ের উপযুক্ত বয়সী তরুণ-তরুণীর সংখ্যা নেহাত কম নয়। আধুনিক জীবনের ব্যস্ততায় অনেকেই এখন আর আত্মীয়স্বজন, ঘটক কিংবা ফেসবুক গ্রুপের উপর নির্ভর করতে চান না। ফলে বিশ্বস্ত, নিরাপদ ও সরাসরি যোগাযোগ-ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের চাহিদা বেড়েই চলেছে। এই প্রেক্ষাপটে যাত্রা শুরু করল ম্যাট্রিমনি অ্যাপ ‘বিবাহ ডটকম’ যা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

গতকাল ২ জুন রাজধানীর মগবাজারে ‘বিবাহ ডটকম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন। অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ও মতামত জানিয়ে ইমন বলেন, ‘এই সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটা খুব দরকার। বিশ্ব যখন অনেক আগেই ডিজিটালের পথে এগিয়েছে, তখন বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন? আমি সাফি ভাই, ইস্পাহানি ভাই ও আরিফ ভাইকে অভিনন্দন জানাই এমন একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। এটি শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার বাঙালিদের জন্য। এই প্ল্যাটফর্মে ঢুকলেই দেখা যাবে লক্ষাধিক ছেলে-মেয়ের প্রোফাইল, ছবি—যেখান থেকে খুব সহজেই পছন্দের পাত্র বা পাত্রী খুঁজে নেওয়া সম্ভব। আমি নিজেই ইতিমধ্যে অনেক বন্ধু-বান্ধবকে ‘বিবাহ ডটকম’-এর কথা বলেছি। এটা সত্যিই বিয়ের জন্য সবচেয়ে সহজ উপায়।’

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি, এম এন ইস্পাহানি, আরিফ, প্রযোজক কালাম কিবরিয়া লিপু, মোহাম্মদ আলীম উল্লাহ খোকনসহ চলচ্চিত্র জগতের অনেকেই।

বিবাহ ডটকমের এর অন্যতম উদ্যোক্তা এম এন ইস্পাহানি বলেন, ‘বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রবাসী বাঙালিদের জন্য রয়েছে আলাদা সেকশন। যারা দেশে বসবাসরত পাত্র বা পাত্রী খুঁজছেন, তাদের জন্য এটি দারুণ সহায়ক হবে। অন্যান্য অনেক প্ল্যাটফর্মে যেমন ভুয়া প্রোফাইল বা প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, আমরা সেসব বিষয়ে সতর্ক। আমাদের অ্যাপে রয়েছে—বাংলা ও ইংরেজি ভাষায় সাপোর্ট, প্রোফাইল ভেরিফিকেশন, ধর্ম, পেশা, লোকেশনসহ কাস্টম ফিল্টার, এমনকি অভিভাবকের কন্টাক্ট অপশনসহ নিরাপদ ও আধুনিক বিয়ের জন্য প্রয়োজনীয় সব ফিচার।’

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au