বিনোদন

সামান্য ভুলে ৭ বছর জুহির সঙ্গে কথা বলেননি আমির

  • 11:50 pm - June 03, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সম্প্রতি এক পডকাস্টে নিজের পুরনো কিছু আচরণগত সমস্যার কথা অকপটে শেয়ার করেছেন।

রাজ শামানির পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, একটা সময় তিনি নিজের সিনেমা নিয়ে এতটাই মগ্ন ছিলেন যে বাইরের পৃথিবীর কিছুই গায়ে লাগত না। তখনকার আমির ছিলেন একরোখা ও  প্যাসিভ-অ্যাগ্রেসিভ স্বভাবের।

এ প্রসঙ্গে আমির খান একটি ঘটনার কথা তুলে ধরে জানান, তিনি অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে সামান্য এক ভুল বোঝাবুঝির কারণে টানা সাত বছর কথা বলেন। যদিও তখনও তারা একসঙ্গে কাজ করতেন।

আমির বলেন, জুহি অনেকবার চেষ্টা করেছে বিষয়টা ঠিক করতে, কিন্তু আমি একদম ছাড় দেয়নি। এমনকি আমার সাবেক স্ত্রী রীনা দত্তাও বলেছিল- তুমি কী করছো? ওর সঙ্গে দেখা করো, কথাটা শেষ করো। কিন্তু আমি শুনিনি।

এই ঘটনাটিকে আমির নিজের জীবনের অন্যতম বড় ভুল হিসেবে স্বীকার করেন। এছাড়া তিনি জানান, তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও একসময় এমন অনেক ঘটনা ছিল যেগুলো থেকে কয়েকদিন পর্যন্ত কথা না বলার ঘটনা ঘটেছে। নিজের ভেতরে সবসময় দুইটি চিন্তা চলতো- একটা ক্ষমা করে ভালোবাসা দেখাতে চাইতো আর একটা দিক কঠোর হয়ে প্রতিশোধপরায়ণ থাকতো।

তবে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেন, এখন সেই পুরনো ‘জেদি আমির’ আর নেই। থেরাপির মাধ্যমে তিনি নিজের আবেগ ও আচরণ অনেকটা বুঝতে পেরেছেন এবং বদলাতে পেরেছেন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au