বিনোদন

ঈদে ছয় সিনেমার লড়াই

  • 3:02 am - June 07, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার

ঈদ মানেই সিনেমাপ্রেমীর জন্য এক উৎসব। সারাবছর দর্শকশূন্য প্রেক্ষাগৃহগুলো ঈদ এলে যেন প্রাণ ফিরে পায়। নতুন সিনেমার অভাবে যখন প্রেক্ষাগৃহের সংখ্যা কমতে কমতে এসে ঠেকেছে ষাটের ঘরে, তখনও একমাত্র ঈদকে ঘিরেই দেখা যায় আশার আলো।

বছরজুড়ে মৌসুমি নির্মাতারা ঘুমিয়ে থাকলেও ঈদ এলে যেন ঘুম ভেঙে উঠে আসে তাদের স্বপ্নপূরণের তাড়না। এ বছরও কোরবানির ঈদকে সামনে রেখে ঘোষণা এসেছিল ১২টি সিনেমার মুক্তির। বাস্তবতার কশাঘাতে– প্রেক্ষাগৃহ সংকট, বুকিং এজেন্টদের অনীহা, আর্থিক অনিশ্চয়তা– পিছু হটেছেন অনেকে।

ফলে ঈদে মুক্তি প্রতীক্ষিত তালিকায় শেষ পর্যন্ত টিকে আছে ছয়টি সিনেমা। এগুলো হলো– ‘তাণ্ডব’, ‘টগর’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার: কর্মফল’, ‘ইনসাফ’ ও ‘উৎসব’। তালিকা থেকে বাদ পড়েছে ‘নাদান’ ও ‘শিরোনাম’– যেগুলোর নির্মাতারা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, এবার ঈদে তারা আসছেন না। অন্যদিকে, ‘পিনিক’, ‘সর্দারবাড়ির খেলা’ ‘আলী’ ও ‘গোয়ার’– এ সিনেমাগুলোর বিষয়ে সংশ্লিষ্টরা নিশ্চুপ।

তাণ্ডব

ঈদের সিনেমার মাঠে এবারও সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। সদ্য মুক্তিপ্রাপ্ত পোস্টার ও টিজারে ধরা দিয়েছে শাকিবের নতুন লুক। তাঁর বিপরীতে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। এ সিনেমায় আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প, যার ভেতরে রয়েছে টানটান উত্তেজনা আর অ্যাকশনের ঝলক। ইতোমধ্যে সিনেমার দুটি গান প্রকাশিত হয়েছে। এরমধ্যে সম্প্রতি প্রকাশিত হওয়া লিচুবাগানে গানটি দারুণভাবে আলোচিত হচ্ছে। এতে শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের পারফর্ম দারুণভাবে প্রশংসিত হচ্ছে। দুই দিনে প্রায় পাঁচ মিলিনিয় দর্শক দেখেছেন গানটি। এদিকে গতকাল সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন রায়হান রাফী। রাফী জানিয়েছেন, ‘তাণ্ডব নিয়ে সবাই যা ভাবছেন তার চেয়েও বড় চমক রয়েছে। তাণ্ডবে এমন কিছু দেখবেন, যা আগে কখনও দেখেননি দর্শক। আমার বিশ্বাস সিনেমাটি দেখে চমকে যাবেন সবাই।’

ইনসাফ

ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরও একটি আলোচিত সিনেমা ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম ও শরিফুল রাজ। মাল্টিকাস্টিং এ সিনেমার মধ্য দিয়ে ফারিণ প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে বড়পর্দায় হাজির হচ্ছেন। অন্যদিকে, মোশাররফ করিম এ প্রথম বড়পর্দায় আসছেন নেতিবাচক চরিত্রে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে সমাজে বিচার ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামকে কেন্দ্র করে। সিনেমাটিতে নব্বই দশকের ‘কুলি’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা’ গানটির ফের নতুন করে সংযোগ করা হয়েছে। যে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মিলা। সিনেমাটি ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। সিনেমাটি নিয়ে আত্মবিশ্বাসী পরিচালক। তাঁর ভাষ্য, ‘বাণিজ্যিক সিনেমায় যা যা থাকা দরকার, তার সবই রয়েছে ইনসাফে। পাশাপাশি শরিফুল রাজ ও মোশাররফ করিমকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা দেখে দর্শকরা চমকে যাবেন। মোশাররফ করিমকেও এভাবে হাজির করা যায় যা তাদের নতুন করে ভাবাবে। আমার বিশ্বাস দর্শকরা সিনেমার প্রতিটি দৃশ্যেই হাততালি দেবেন।’

নীলচক্র

সাইবার অপরাধভিত্তিক থ্রিলার ‘নীলচক্র’ এবার ঈদে আসছে শুধু স্টার সিনেপ্লেক্সে। ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তাঁর সঙ্গে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের এই সিনেমা ইতোমধ্যে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেছে আমেরিকান ফিল্ম মার্কেটে। প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকে পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। নির্মাতা জানান, নীলচক্র অ্যাকশন সিনেমা নয়। তবে এই সিনেমায় যে গল্প রয়েছে তা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে বলে আমার বিশ্বাস।

টগর

আলোক হাসানের পরিচালনায় ‘টগর’ নিয়ে পর্দায় ফিরছেন আদর আজাদ ও পূজা চেরী জুটি। অ্যাকশন ও থ্রিলার ঘরানার এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। পোস্টার, টিজার ও গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। নির্মাতা বলেন, টগর দারুণ এক অ্যাকশনধর্মী গল্পের ছবি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।

এশা মার্ডার: কর্মফল

আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি এবার ঈদে মুক্তির তালিকায়। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে বাঁধনের দৃপ্ত উপস্থিতি দেখা যাবে এখানে। তিন তরুণীর হত্যাকাণ্ড নিয়ে আবর্তিত হয়েছে গল্প। সানী সানোয়ার পরিচালিত সিনেমাটি মূলত মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হবে। বিভিন্ন চরিত্রে সিনেমাটিতে অভিনয় করেছেন পূজা, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবিড় আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও সুমিত সেনগুপ্তকে।

উৎসব

‘ঈদের উৎসব, সিনেমার উৎসব’– এই স্লোগানকে সামনে রেখে নির্মাতা তানিম নূর হাজির হয়েছেন ‘উৎসব’ সিনেমা নিয়ে। একঝাঁক নাট্যশিল্পী ও নব্বই দশকের জনপ্রিয় মুখ জাহিদ হাসান, অপি করিম, সাদিয়া আয়মানসহ অনেকে অভিনয় করেছেন এতে। দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন জাহিদ হাসানও। নির্মাতা জানান, ঈদের এই আনন্দে সিনেমার গল্পেই তুলে ধরেছি উৎসবের রং।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au