বিনোদন

প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘তাণ্ডব’ ঝড়

  • 9:51 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

ঢাকাই সিনেমার পোস্টাবয় শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তির পর থেকেই শোবিজ অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছে। দর্শক থেকে সমালোচক সব মহলেই দারুণ প্রশংসা কুড়িয়ে। রায়হান রাফী পরিচালিত এই ছবিতে ভরপুর অ্যাকশন এবং টানটান উত্তেজনাপূর্ণ গল্পের কারণে প্রথম থেকেই দর্শকদের পছন্দের শীর্ষে ছিল ‘তাণ্ডব’।

এমন অবস্থায় স্বাভাবিকভাবেই ভক্ত-অনুরাগীদের কৌতহলের অন্যতম জায়গা হয়ে উঠেছে বিগ বাজেটের এই সিনেমা এখনো পর্যন্ত কত আয় করেছে? বাংলাদেশে যেহেতু কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদে মুক্তির ৪র্থ দিন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা সহজে জানার খুব একটা সুযোগ নেই।

তবে মাল্টিপ্লেক্স থেকে মুক্তির ৩ দিনে শাকিব খানের এই সিনেমা কত আয় করেছে সে বিষয়ে একটা তথ্য পাওয়া যাচ্ছে।

ঈদে দেশজুড়ে প্রায় ১৩৩ টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খানের তাণ্ডব। শুরুর দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। প্রথমদিনে সিনেপ্লেক্সে ২৮টি শো ছিল তাণ্ডবের। যেখান থেকে আয় হয়েছিল ৩৬ লাখ ৭৪ হাজার। এর আগে গত বছর মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। সে হিসেবে ‘তাণ্ডব’ দরদেরও রেকর্ড ছাড়িয়ে যায়।

ঈদের দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্সে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাণ্ডবের শো। আয়টাও বেড়ে হয় প্রায় দ্বিগুন। এদিন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে তাণ্ডবের মোট শো চলেছে ৮১টি। যেখানে প্রায় ৭৪ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। ফলে ঈদের দুইদিন শেষে ‘তাণ্ডব’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ১ কোটি ১০ লাখ টাকা।

ঈদের তৃতীয় দিনেও তাণ্ডব ঝড় অব্যাহত ছিল। এদিন দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রায় ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। তিনদিন শেষে ‘তাণ্ডব’-এর মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়ায় ১ কোটি ৮৫ লাখ টাকা। যা চতূর্থ দিনে ২ কোটি ছাড়িয়ে যাবে বলেই অনুমান করা যাচ্ছে।

এছাড়া তাণ্ডব আরও একটি রেকর্ড গড়েছে। স্টার সিনেপ্লেক্সে এখনো পর্যন্ত ৩ দিনে তাণ্ডবের ১০৬টি শো হাউজফুল গেছে। দর্শকেরাও সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে সিঙ্গেল স্ক্রিনে সর্বোচ্চ রেন্টাল নিয়ে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। ফলে সেখান থেকেও একটি বড় পরিমাণের অর্থ আয় করেছে তাণ্ডব টিম।

নির্মাতা রাফী বলেন, এত রেন্টাল দিয়ে এর আগে বাংলাদেশে কোনো সিনেমা মুক্তি পায়নি। আমি আশাবাদী, আরও একটি ইতিহাস গড়ে দেশের সর্বোচ্চ আয়ের সিনেমা হতে যাচ্ছে ‘তাণ্ডব’। কারণ, দর্শক হলে গেলে এক মিনিটের জন্যও পর্দা থেকে চোখ ফেরাতে পারবে না। আর দর্শক সিনেমাটি বারবার দেখবে।

‘তাণ্ডব’ এর প্রযোজক শাহরিয়ার শাকিল গণমাধ্যমে বলেন, ‘আমার বিশ্বাস, দর্শকের যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে তাণ্ডব সিনেপ্লেক্স ইতিহাসের অন্যতম সর্বোচ্চ সংখ্যক শো-এর ছবি হয়ে উঠবে। ১৩৯টি হলের মধ্যে ১৩৩টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। প্রত্যেক জায়গা থেকেই অভাবনীয় সাড়া পাচ্ছি।

উল্লেখ্য, ‘তাণ্ডব’ রায়হান রাফীর সপ্তম সিনেমা। শাকিব খানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে এই জুটিকে ‘তুফান’ সিনেমায় দেখা যায়, যেটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au