বিনোদন

ভাগিনার নায়িকা এখন মামার সঙ্গে

  • 9:52 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার

বলিউড অভিনেতা আমির খান কাজের ক্ষেত্রে ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু ব্যক্তিগত জীবনের জন্য বার বার খবরের শিরোনামে উঠে আসেন তিনি। বিতর্কও কম নেই তাকে নিয়ে। এ বার বয়সে ছোট অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে বিতর্কে বলি তারকা। দীর্ঘ দিন পরে ফের বলিউডে ফিরছে আমিরের ছবি। ‘সিতারে জমিন পর’ ছবিতে আমির জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি সুজার সঙ্গে। দুজনের বয়সের ব্যবধান ২২ বছর। এই নিয়েই বিতর্কের সূত্রপাত। খবর আনন্দবাজার অনলাইনের।

আমিরের বয়স এখন ৬০। জেনেলিয়ার ৩৮। ছবিতে দুই তারকার মধ্যে রয়েছে প্রেমের ঘনিষ্ঠ দৃশ্যও। একটা সময়ে আমিরের ভাগিনা ইমরান খানের সঙ্গে জেনেলিয়ার জুটি বলিউডে চর্চিত ছিল। ‘জানে তু ইয়া জানে না’ ছবিতে জেনেলিয়া-ইমরানের রসায়নে মুগ্ধ ছিল একটা প্রজন্ম। সেই ইমরানের মামা অর্থাৎ আমির এ বার জেনেলিয়ার নায়ক।

এ প্রসঙ্গে আমির এক সাক্ষাৎকারে বলেছেন, বয়সের ব্যবধান নিয়ে ভাবনা আমার মাথাতেও এসেছে। কিন্তু আমরা দুজনেই এ ছবিতে চল্লিশোর্ধ্বের ভূমিকায় অভিনয় করছি। জেনেলিয়ার বয়স প্রায় ৪০-এর কাছেই। আমার বয়স ৬০ ঠিকই। কিন্তু আজকের দিনে ভিএফএক্স-এর মতো প্রযুক্তি রয়েছে আমাদের কাছে।

আমির আরও বলেন, ১৮ বছর বয়সি চরিত্রে অভিনয় করতে গেলে আগে প্রস্থেটিক প্রসাধনের প্রয়োজন পড়ত। কিন্তু এখন ভিএফএক্স রয়েছে। তাই আজকের দিনে অভিনেতাদের কাছে বয়স কোনো বাধা নয়।

‘তারে জমিন পর’ ছবির সিকুয়েল এ ছবি। আগামী ২০ জুন এই ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। আমিরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিংহ চড্ডা’। ২০২২-এর সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পরে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। ফের এই ছবির মাধ্যমে আমিরের প্রত্যাবর্তন হতে চলেছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au