জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…
আজ মঙ্গলবার বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে নতুন ঘোষণা দিলেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে বাবার প্রকাশের সঙ্গে ছবি শেয়ার করে আবেগঘন বার্তা লিখলেন দীপিকা পাড়ুকোন।
সেই পোস্টেই বাবার উদ্দেশে দীপিকা লিখেন, বাবা, যাঁরা তোমাকে ভালো করে চেনেন, ‘তাঁরা জানেন এই খেলা নিয়ে তোমার আবেগ কীরকম।
অভিনেত্রীর শেয়ার করা বিবৃতিতে জানানো হয়েছে, প্রতি বছর পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন ৭৫টি করে সেন্টার খুলবে।
মডেল হিসেবে নিজের ইনিংস শুরুর আগে ‘শাটলার’ হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা। পরবর্তীতে বিজ্ঞাপনে কাজ করার পর গ্ল্যামারদুনিয়ার স্পটলাইট কেড়ে নেন তিনি। বর্তমানে বলিউডের সবথেকে ‘দামি’ অভিনেত্রী তিনি। যেমন তাঁর আকাশছোঁয়া পারিশ্রমিক, তেমন কাজের ক্ষেত্রেও রাখেন না কোনও অভিযোগ।
দীপিকা একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যদি অভিনেত্রী না হতেন, তাহলে মডেল হতেন, আবার তিনি যদি মডেল নাও হতেন, তাহলে অবশ্যই ব্যাডমিন্টন প্লেয়ার হতেন। মডেলিং ও অভিনয় তাঁর এখনকার প্রেম হলেও, ব্যাডমিন্টন যে তাঁর প্রথম প্রেম, তা একাধিকবার স্বীকার করেছেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au