বিনোদন

অরিজিতের যে দুই গানে মুগ্ধ হয়ে ভারতে এসেছিলেন এড শিরান

  • 8:06 pm - June 11, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

চার মাস আগে ভারতে এসেছিলেন ব্রিটিশ গায়ক ও লিরিসিস্ট এড শিরান। ভারতের পাঁ রেখেই সোজা চলে গিয়েছিলেন জিয়াগঞ্জে, অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে। কেবল তাই-ই নয়, অরিজিতের স্কুটির পিছনে চেপে জিয়াগঞ্জ ঘুরেছেন শিরান। তাদের সেই ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

তিনি অরিজিতের অনুগামী। এ কথা নিজের মুখে স্বীকার করেছেন শিরান। তিনি তৈরি করেছেন তার নতুন গান ‘স্যাফায়ার’। জানিয়েছেন, অরিজিতের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন ‘আশিকি টু’ এবং ‘তুম হি হো’ গানটি শোনার পর। অরিজিতের ভক্তদের মতোই শেরনও গান দু’টি শুনে মোহিত হয়েছিলেন। যোগাযোগ করেছিলেন অরিজিতের সঙ্গে।

অরিজিতের সঙ্গে দেখা ও জিয়াগঞ্জে সময় কাটানোর স্মৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিরান। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘আশিকি ২’ এবং ‘তুম হি হো’ গান দু’টি শোনার পর অরিজিৎ সম্পর্কে জানতে পারি। তার কণ্ঠ আমাকে মোহিত করে তোলে। দারুণ গলা। আমি ছবিটাও দেখেছি। আমিও তার সঙ্গে যোগাযোগ করেছি। তার আগে খোঁজ করেছি। সরাসরি বলেছি, অরিজিৎ যদি আমার সঙ্গে গাইতে চান, আমি গাইব। তার শো দেখেছি অতিথি হিসেবে গিয়ে। সেই শো-এ আমার ‘পারফেক্ট’ গানটিও গেয়েছি। দারুণ শো হয়েছিল সে দিন।’

তার নতুন গান ‘স্যাফারায়’-এর প্রথম ভার্সানটি অরিজিৎকে শুনিয়েছিলেন শিরান। অরিজিৎ জানিয়েছিলেন, সেই গানের বাদ্যযন্ত্র বাজাবেন। সেই দিনের পর থেকে চিঠির বন্ধু হয়ে উঠেছেন অরিজিৎ-শিরান। তারপর ভারতে ট্যুর করতে আসেন শিরান। অরিজিতের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।

গায়ক তাকে জিয়াগঞ্জের বাড়িতেই আমন্ত্রণ জানান। শিরানকে নিজের জন্মস্থান ও সংস্কৃতি দেখাতে চেয়েছিলেন অরিজিৎ। বন্ধুর কথা ফেলতে পারেননি শিরান।

ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ের কনসার্ট শেষ করে জিয়াগঞ্জে যান শিরান। স্কুটিতে চেপে সারা জিয়াগঞ্জ ঘোরেন তারা। বলেন, ‘আমি আর অরিজিৎ প্রথমে কলকাতার ফ্লাইট ধরি। তারপর সাড়ে ৫ ঘণ্টার মধ্যে পৌঁছে যাই জিয়াগঞ্জে। নদীতে যাই, অপূর্ব সেই দৃশ্য।’

তার জিয়াগঞ্জ সফরে অরিজিৎ শিরানকে পাঞ্জাবিতে কথা বলতে শিখিয়েছিলেন। সেতার বাজাতেও শিখিয়েছিলেন। ডিনার করেছেন একসঙ্গে। সূর্যাস্ত দেখেছেন স্কুটিতে চেপে। অরিজিৎ সম্পর্কে শিরানের উপলব্ধি, ‘আমার দেখা অন্যতম প্রতিভাবান ব্যক্তি অরিজিৎ। আমার এই গানের অংশ হয়ে থাকার জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব।’ ‘স্যাফায়ার’ গানটির পাঞ্জাবি সংস্করণ মুক্তি পাবে শীঘ্রই।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au