বিনোদন

হামজাদের বিশ্বাস রাখতে বললেন শাকিব খান

  • 8:07 pm - June 11, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার

টানটান উত্তেজনা আর ভরপুর অ্যাকশনের ‘তাণ্ডব’ ঝড় চলছে প্রেক্ষাগৃহে। একই সময়ে দেশের মানুষ ভাসছে ফুটবল জোয়ারে। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করা শাকিব খান সেই ম্যাচ দেখতে ভোলেননি। হারের পর হামজাদের সাহসও জুগিয়েছেন।

ঢাকাই সিনেমার পোস্টারবয় হামজাদের ম্যাচের একটি কার্ড পোস্ট করেছেন। ভেরিফায়েড ফেসবুকে শাকিব বলেছেন, ‘মাত্র শুরু হলো। বিশ্বাস রাখো, সামনেই আসছে ভালো দিন।’ বাংলাদেশ গতকাল ২-১ ব্যবধানে হেরে যায়। সুযোগ মিস আর কয়েকটি ভুল সিদ্ধান্তে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে সিঙ্গাপুর পায় জয়।

তবে এমন হারেও ভালো কিছু খুঁজছেন শাকিব। ফেসবুকে বাংলাদেশ ও ফুটবলের ইমোজি জুড়ে দিয়ে তাণ্ডবের নায়ক লিখেছেন, ‘আমরা এক গোলে হেরেছি। কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দিপনা নিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতাই সামনে এগিয়ে যাওয়ার একটি ধাপ।’

হামজাদের সাহস জুগিয়েছেন শাকিব, ‘এটা শেষ নয়—শুরু হলো মাত্র। বিশ্বাস রাখুন। সামনেই উজ্জ্বল দিন।’ শাকিবের ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার হাজারো ভক্ত।

ঈদে দেশজুড়ে প্রায় ১৩৩ টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খানের তাণ্ডব। শুরুর দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। প্রথমদিনে সিনেপ্লেক্সে ২৮টি শো ছিল তাণ্ডবের। যেখান থেকে আয় হয়েছিল ৩৬ লাখ ৭৪ হাজার। এর আগে গত বছর মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। সে হিসেবে ‘তাণ্ডব’ দরদেরও রেকর্ড ছাড়িয়ে যায়।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au