বিনোদন

‘উৎসব’-এর টিকিট নিয়ে হাহাকার, শো বাড়ানোর দাবি পরিচালকের

  • 8:11 pm - June 11, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
প্রেক্ষাগৃহে যেন উৎসব বইছে ‘উৎসব’ সিনেমা ঘিরে। সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। মুক্তির পর প্রায় প্রতিটি শো হাউসফুল। অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরে আসছেন।

সরেজমিনে রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে এমনটা দেখা গেছে। 

পারিবারিক গল্পের কারণে লোকমুখে শুনে অনেকেই পরিবার নিয়ে আসছেন ‘উৎসব’ দেখতে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এক পরিবারের ১৮ জন সদস্য সিনেমাটি দেখতে এসেছেন। পঞ্চাশোর্ধ বয়সের সেই ব্যক্তি তৃপ্তি নিয়ে হল থেকে বের হলেন।

এরপর জানালেন, খুবই ভালো লেগেছে একটু নতুন ধরণের সিনেমা। এক পরিবারের ১৮ জন এসেছি, আমরা খুব উপভোগ করেছি। 

এছাড়াও রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে দেখা যায়, সিনেমাটি দেখতে বেশিরভাগ দর্শকই পরিবারসহ আসছেন। দেখার পর মুগ্ধ হয়ে হল থেকে বের হচ্ছেন।

‘উৎসব’ দেখতে পরিবারের ৭জন সদস্যকে নিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় গিয়েছিলেন এক তরুণ। কিন্তু টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরে আসেন। বললেন, উৎসব দেখতে এসেছিলাম কিন্তু টিকিট পাইনি, পরের শোয়ের টিকিটও বুকড।

সিনেমাটির ট্রেলার দেখে, এরপর মুক্তির পর দর্শকের মুখে প্রশংসা শুনে ‘উৎসব’ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকেরা কিন্তু পর্যাপ্ত শো এবং টিকিট না থাকায় ফিরে যাচ্ছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামি দুই দিনের শোয়ের কোথাও কোনো টিকিট নেই।সব বুকড ইতিমধ্যে। 

সিনেমাটির পরিচালক তানিম নূর বললেন, আমাদের ছবিটি খুবই ভালো যাচ্ছে, সবগুলো শো হাউসফুল যাচ্ছে। আমাদের পর্যাপ্ত শো না থাকায় অনেকেই ফিরে যাচ্ছেন টিকিট না পেয়ে। এছাড়াও অনেকেই আমাকে ফোন করছেন যে, তারা টিকিট পাচ্ছেন না। আমি সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে বলবো তারা যেন সিনেমাটির শো আরো বাড়িয়ে দেয়। আমার দর্শকরা টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে।

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au