বিনোদন

যে কারণে ধ্বংস হচ্ছে বলিউড, জানালেন করণ জোহর

  • 8:13 pm - June 11, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
ভারতের সিনে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্তম্ভ বলিউড। বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের কাছে হলিউডের পরই বলিউডে স্থান। বিগত শত বছরের বেশি সময় ধরে উপমহাদেশে বিনোদনের অন্যতম প্রাণ হিসেবেই বিবেচিত হতো বলিউড সিনেমা। তবে সাম্প্রতিক সময়ে সেই জায়গাটা হারিয়ে ফেলছে বলিউড।
এখন আর আগের ছন্দে নেই এ বৃহৎ ইন্ডাস্ট্রি। ভারতীয় দর্শকদের পছন্দেও এসেছে পরিবর্তন। ভারতে বলিউডকে ডিঙিয়ে এখন চলছে দক্ষিণী সিনেমার তাণ্ডব। একইরকম কাজ বার বার পুনরাবৃত্তি করাও বলিউড সিনেমার জন্য ধ্বংস ডেকে এনেছেন বলে মনে করেন অনেক সিনেমাবোদ্ধা।
এমনকী খোদ করণ জোহরও মনে করেন এমনটা।বলিউডের সবচেয়ে প্রভাবশালী নির্মাতার নাম এলে শুরুতেই আসে করণ জোহরের নাম। এ নির্মাতাও বলছেন, বলিউডের মুল সমস্যাটা কোথায়। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের সবচেয়ে বড় সমস্যা নিয়ে কথা বলেন করণ।

তার মতে, একই রকমের সিনেমা অনুকরণের চেষ্টা হচ্চে বলিউডে।করণ জোহর বলেন, “আমার মনে হয় অন্যরা যা করছে তা করার জন্য সবাই লড়াই করছে। আমরা ‘পুষ্পা’কে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের দর্শকদের জন্য পছন্দের শীর্ষে যেতে দেখেছি। হঠাৎ করেই আমরা দেখতে পাব যে আরও ২০ জন একই কাজ করতে আগ্রহী। আপনি দেখবেন ‘ছাভা’ যেহেতু ভালো করেছে, তাই সবাই ঐতিহাসিক সিনেমা বানাতে চাইবে।

‘স্ত্রী’ দেখে সবাই হরর কমেডি বানাতে চায়। এই সিনেমাগুলো চলেছে কারণ এগুলো খুব স্ট্রং ছিল। সেই ধারায় অন্য কোনও বিকল্প ছিল না। এটা নতুন ধরণের চিন্তাভাবনা নিয়ে হাজির হয়েছিল যা সেগুলিকে কার্যকর করে তুলেছিল।”করণ জোহরের মতে, বলিউডে সবাই এক ধরনের সিনেমাই বানাচ্ছে। অনুকরণ থেকে বের হওয়ার চেষ্টা করছে না। এভাবে বেশি দিন চলবে না বলিউড।

সদ্যই কান চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে এলেন করণ জোহর। তার ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারের জন্য কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন তিনি। নীরজ ঘায়ওয়ান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ঈশান খাট্টার এবং জাহ্নবী কাপুর।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au