বিনোদন

শহরটিতে পতিতালয় বানিয়ে বেকায়দা পড়েছিলেন পরিচালক!

  • 8:15 pm - June 11, 2025
  • পঠিত হয়েছে:৫৩ বার
বলিউড সিনেমা ‘জাব উই মেট’ নিয়ে এখনো আলোচনা হয়। সেই সিনেমায় শহিদ কাপুর ও কারিনা কাপুরের জুটি দেখে প্রেমে পড়েছিলেন তাদের অনুরাগীরা। তাই তো বাস্তব জীবনে তাদের বিচ্ছেদের খবরে ভেঙে পড়ে দর্শক।

‘জাব উই মেট’- পরিচালনা করেছিলেন ইমতিয়াজ আলি।

আর এই ছবির জন্য নাকি আইনি জটে পড়েছিলেন তিনি, জেল খাটার উপক্রম হয়ে ওঠে।সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইমতিয়াজ। মূলত রতলাম শহরে ছবির একটি দৃশ্যের শুটিং হয়। কিন্তু সেখানকার স্থানীয়রা মোটেই পছন্দ করেননি ছবিতে এই অঞ্চলকে পতিতালয় হিসেবে দেখানোটা।

এমনকী ইমতিয়াজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন তারা।

এ প্রসঙ্গে কথা বলতেই ইমতিয়াজ বলেন, ‘রতলামে এমন দৃশ্য শুটিংয়ের কারণে প্রথমবার আমার বিরুদ্ধে আদালতের সমন জারি করা হয়। তারপর জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চার্জশিটে বলা হয়েছিল, সুস্বাদু খাবারের জন্য পরিচিত এই শহরটি ছবিতে পতিতালয় হিসেবে দেখানোয় সেটার বদনাম হয়েছে।

অভিযোগ অনুসারে, ছবিটি শহরের খ্যাতি ক্ষুণ্ন করেছিল।’
এই পরিস্থিতি এমন জটিল করে তুলেছিল যে ইমতিয়াজ তার পরবর্তী প্রকল্প ‘লাভ আজ কাল’-এর শুটিং শুরু করার পরেও এই ঝামেলা মেটেনি।‌ তাই নাকি বেশ কিছুদিন বন্ধও ছিল সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘লাভ আজ কাল’-এর শুটিং।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au