বিনোদন

জীবনের দ্বিতীয় ইনিংসে চমক ফারদিনের

  • 7:39 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার

অবসাদ ও মদ্যপানের কারণে জীবনের কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেতা ফারদিন খান। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে নতুন আত্মবিশ্বাস নিয়ে ফিরে এসেছেন তিনি। প্রায় ২৫ কেজি ওজন কমিয়ে ফরদিন খান আবারও শিরোনামে।

এক সময়ে তাঁর ওজন ছিল ১০০ কেজির কাছাকাছি। মদ্যপানের অভ্যাসের কারণে শরীরে জমেছিল মেদের পাহাড়। তবে জীবনের দ্বিতীয় ইনিংসে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন অভিনেতা। এখন তাঁর ওজন ৭৮ কেজি। সমাজমাধ্যমে ফরদিনের নতুন লুক প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন তিনি। ফারদিন খান বলেন, ‘‘মদ্যপানের কারণে আমার ওজন ১০০ কেজিতে পৌঁছে গিয়েছিল। মনে হত, বয়স যেন ৬০ বছর হয়ে গিয়েছে। এরপর একদিন হঠাৎ সিদ্ধান্ত নিই মদ্যপান ছেড়ে দেব।’’ মদ্যপান ত্যাগে পেশাদারদের সাহায্য নিয়েছিলেন তিনি।

নতুন জীবনের গল্প বলতে গিয়ে ফারদিন খান আরও জানান, ‘‘মদ্যপান থেকে আর কিছু পাচ্ছিলাম না। তাই ওটা ছেড়ে ফিটনেসের দিকে মন দিলাম।’’ কঠোর ডায়েট, নিয়মিত ব্যায়াম আর ইতিবাচক মানসিকতার বদৌলতে শরীর ও মন দুই-ই বদলে ফেলেছেন তিনি।

ফারদিন বলেন, ‘‘এখন নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়। সুস্থ জীবনে ফিরে দৃষ্টিভঙ্গিও বদলে গিয়েছে।’’ নতুন রূপে বলিউডের পর্দায় ফিরতে মুখিয়ে আছেন তিনি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au