বিনোদন

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তানিন সুবহা

  • 7:39 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার

চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা তানিন সুবহা। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

বুধবার বাদ মাগরিব তানিন সুবহার প্রথম নামাজে জানাজা মাদারীপুরের কয়ারিয়া ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা মোল্লার হাট বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
পরে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে, গত ২ জুন থেকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তানিন সুবহা। তবে, এই কয়েকদিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং অবনতি হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ব্রেইন কাজ করছে না। সেজন্য তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হচ্ছে।

এদিকে, অভিনেত্রী তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় সেই সময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি। পরে গত মঙ্গলবার তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ে মাধ্যমে মিডিয়াতে অভিষেক হয় তানিন সুবহার। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন সুবহা। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একটি পার্লারও চালাতেন এই অভিনেত্রী।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au