বিনোদন

‘মান্নাত’ ছেড়ে কত টাকা বাড়িভাড়া দিচ্ছেন শাহরুখ খান

  • 7:43 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
মুম্বাই গেলেই শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় করেন অনুরাগীরা। এবার সেই ‘মান্নাত’ ছেড়েছেন বলিউডের বাদশাহ। নতুন করে সাজানো হচ্ছে শাহরুখের সাধের ‘মান্নাত’।

তাই বান্দ্রার সমুদ্রমুখী বাংলো ছেড়ে গোটা খান পরিবার উঠেছেন পালি হিল এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে।

টানা দুই বছর ধরে বাড়ির কাজ চলবে।  যত দিন ‘মান্নাত’-এ কাজ চলবে, পালি হিলের বাড়িতেই থাকবেন তারা। পালি হিলের সেই আবাসনের চারটি তলা ভাড়া নেওয়া হয়েছে। শাহরুখ ও গৌরী মাসে ২৪ লাখ টাকা এ জন্য ভাড়া দিচ্ছেন।

শুধু যে নিজেদের থাকার জন্য ভাড়া নিয়েছেন এমনটা নয়। ‘মান্নাত’-এর পরিচারক-পরিচারিকাদের জন্যও মাসিক প্রায় লাখ দেড়েক টাকার ফ্ল্যাট ভাড়া নিয়েছেন শাহরুখ।

বর্তমানে ‘কিং’ নামক একটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ, যেখানে তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুহানাকেও। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au