বিনোদন

দিয়া মির্জার ওপর হঠাৎ কেন রেগে যান কারিনা

  • 8:30 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার

বলিপাড়ায় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেক সময় দেখা যায় নানা কারণে বিতর্ক। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমস্যা তৈরি হয়। নানা কারণে জড়িয়েছেন তর্কবিতর্কে। কেউ কেউ জনসমক্ষেও বিতর্কে জড়িয়েছেন। একবার বলিউড অভিনেত্রী কারিনা কাপরও নাকি অভিনেত্রী দিয়া মির্জার ওপর হঠাৎ রেগে যান।

দিয়া মির্জার একটি পুরোনো সাক্ষাৎকার এ মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সাক্ষাৎকারে ঘটে যাওয়া কারিনাকে নিয়ে কথা বলেন অভিনেত্রী। যেখানে দিয়া মির্জা বলেন, একবার কারিনা কাপুর, নম্রতা শিরোদকর, উর্মিলা মাতণ্ডকর এবং তিনি লখনউয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে হঠাৎই কারিনা তার ওপর চিৎকার শুরু করেন।

এ বিষয়ে দিয়া মির্জা বলেন, ওই অনুষ্ঠানের একটা নির্দিষ্ট ড্রেস কোড ছিল। জাতীয় পতাকার সঙ্গে সুতির সালোয়ার-কামিজ পরতে হতো তাদের। কিন্তু সেই পোশাকবিধি মানতে নারাজ কারিনা। তিনি ভারি গহনার সঙ্গে লেহেঙ্গা পরতে চেয়েছিলেন, যা তিনি বিশেষভাবে নিজের জন্য তৈরি করিয়েছিলেন।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো— পোশাকের সঙ্গে জাতীয় পতাকা হাতে নেওয়ারও কথা ছিল। কারিনার এ ব্যবহারে খুব বিরক্ত হয়েছিলেন নম্রতা।

দিয়া বলেন, নম্রতা নাকি কারিনাকে বেরিয়ে যেতে বলেছিলেন, যা চোখ এড়ায়নি অভিনেত্রীর। হঠাৎ এসে চিৎকার করতে থাকেন কারিনা। দিয়া বলেন, কারিনা খুব জোরে চিৎকার করতে থাকেন। আমাকে বলেন— নম্রতাকে উপদেশ দেওয়ার তুমি কে? আমি তো হতবাক। ভীষণ বিরক্ত হয়েছিলাম।

তিনি বলেন, কোনো উত্তর না দিয়েই ঘর থেকে বেরিয়ে যাই। আধাঘণ্টা পর কারিনার সেক্রেটারি যতীন এসে বলেন, কারিনা জিজ্ঞাসা করেছেন— আমি তৈরি হয়েছি কিনা। কয়েক মিনিটের মধ্যেই আমার সঙ্গে এমনভাবে কথা বলতে শুরু করেন যেন কিছুই হয়নি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au