বিনোদন

জীবনে তিনবার যে ‘একই ভুল’ করেন অভিষেক

  • 5:46 pm - June 13, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ছেলে জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চনের ঝুলিতে হিট সিনেমার সংখ্যা খুব বেশি না হলেও তার দর্শকমনে আগাগোড়াই ছাপ ফেলেছে। ক্যারিয়ারে এমন বেশ কিছু সিনেমা তিনি প্রত্যাখ্যান করেছেন, যা পরে বক্স অফিসে সফল হয়েছে।

জানা গেছে, এর আগে অভিষেক তিনটি বড় সিনেমা প্রত্যাখ্যান করেছিলেন। সেগুলো হলো— লগান, দিল চাহতা হ্যায় এবং রং দে বাসন্তী।

এসব সিনেমা প্রতিটিই পরে ব্লকবাস্টার হয়েছে। তাই এ সিনেমাগুলোর প্রস্তাব গ্রহণ করলে তার ক্যারিয়ার হয়তো অন্য রকম হতো।

পরিচালক আশুতোষ গোয়ারিকর ‘লগান’ ছিল একটি যুগান্তকারী সিনেমা, যা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। এ সিনেমার প্রধান চরিত্রের জন্য অভিষেক বচ্চনকে প্রথম পছন্দ হিসাবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।

অবশেষে সেই চরিত্রটি যায় আমির খানের ঝুলিতে। তিনি সিনেমাটির প্রযোজকও ছিলেন। গ্রেসি সিং ও ব্রিটিশ অভিনেতা র্যাচেল শেলি এবং পল ব্ল্যাকথর্ন অভিনীত ‘লগান’ বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচকদের কাছেও প্রশংসিত হয় সিনেমাটি।

এ ছাড়া ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ সিনেমাটি মূলত অভিষেক বচ্চনের কথা মাথায় রেখেই স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল। অজানা কারণে তিনি এ সিনেমায় যোগ দেননি। পরে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান, বাংলার নবাব সাইফ আলি খান এবং অক্ষয় খান্না এ সিনেমায় অভিনয় করেন।যা পরে বক্স অফিসে সুপারহিট হয়।

অন্যদিকে রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘রং দে বসন্তী’তে রাজনীতি, ইতিহাস এবং যুব আন্দোলনের মিশ্রণ ঘটে। এতেও অভিষেক বচ্চন প্রথম পছন্দ ছিলেন বলে জানা যায়। কিন্তু অভিষেক সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সিনেমাটি পরে বক্স অফিসে রেকর্ড গড়ে।

এদিকে, সাফল্যের নিরীখে অভিষেকের থেকে অনেকটাই এগিয়ে তার স্ত্রী সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দুই তারকার মধ্যে এই তুলনা এখনো চলে। অনেকেই মনে করেন, তাদের দূরত্বের কারণও নাকি এটাই। তবে যাবতীয় বিতর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au