খেলা

ক্লাব বিশ্বকাপ ফুটবলে ড্র করেছে মেসির ইন্টার মিয়ামি

  • 2:25 am - June 16, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

মেলবোর্ন ১৬ জুন

লোকজনের আগ্রহ নেই, টিকেট বিক্রিতে সাড়া নেই। ক্লাব বিশ্বকাপ শুরুর আগের কিছু দিন এসব নিয়েই ছিল আলোচনা। টিকেটের দাম অনেক কমিয়েও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুরে দিনে দেখা গেল ভিন্ন চিত্র। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে আনুষ্ঠানিক হিসেবে দর্শক উপস্থিতি ৬০ হাজার ৯২৭ জন! সেই দর্শকেরা অবশ্য গোল দেখতে পেলেন না একটিও। গোলশূন্য ড্রয়ে শুরু হলো ক্লাব বিশ্বকাপ।

নতুন করে বড় পরিসরে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র করেছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ও মিশরের আল আহলি।

গোল না হলেও অবশ্য দর্শকদের বিনোদনের উপকরণ ছিল যথেষ্টই। আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলই সুযোগ তৈরি করেছে বেশ কিছু। কিন্তু বাধার দেওয়াল হয়ে দাঁড়ান দুই গোলকিপার।

গোল করার সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল আল আহলিই। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় তারা। কিন্তু ফরোয়ার্ড মাহমুদ আহমেদ ইব্রাহিম হাসান, ফ্রান্সের সাবেক তারকা দাভিদ ত্রেজেগের সঙ্গে মিলের কারণে যিনি পরিচিত ত্রেজেগে নামেই, তার শট ফিরিয়ে দেন মায়ামির গোলকিপার অস্কার উস্তারি। ফিরতি বলে আবার পা ছোঁয়ান ত্রেজেগে, এবার বল গাতে জমিয়ে নেন উস্তারি।

শুধু পেনাল্টি ঠেকানোই নয়, গোটা ম্যাচে আটটি সেভ করে মায়ামির পয়েন্ট পাওয়ার নায়ক উস্তারিই। বিশেষ করে, প্রথমার্ধে দুর্দান্ত খেলে দলকে রক্ষা করেন ৩৮ বছর বয়সী গোলকিপার। বেশ কিছুদিন ধরেই অবশ্য অসাধারণ গোলকিপিং করছেন তিনি। দলের প্রথম পছন্দের গোলকিপার ড্রেক ক্যালেন্ডারের চোটের কারণে সুযোগ পেয়ে মেজর লিগ সকারেও ম্যাচের পর ম্যাচ দারুণ পারফর্ম করে চলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা এই গোলকিপার।

খুব পিছিয়ে ছিলেন না আল আহলির গোলকিপার মোহামেদ এল শেনাওয়ি। তিনি সেভ করেছেন পাঁচটি।

ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচের প্রথমার্ধে প্রায় একচেটিয়া দাপট ছিল আল আহলির। কিন্তু গোল বের করতে পারেনি তারা নিজেদের ব্যর্থতা আর উস্তারির দৃঢ়তায়। প্রথমার্ধেই ‘ওপেন প্লে’ থেকে চারটি সেভ করেন মায়ামির গোলকিপার। এরপর ৪৬ মিনিটে পেনাল্টি ঠেকানো তো আছেই।

২০২২ সালের ২৮ অক্টোবরের পর প্রথমবার পেনাল্টি ঠেকাতে পারলেন তিনি।

দ্বিতীয়ার্ধে অনেকটা গুছিয়ে নেয় মায়ামি। দারুণ লড়াইয়ে খেলা জমে ওঠে। মেসি তার কিছু ঝলক দেখান এই অর্ধে। ৬৪ মিনিটে ফ্রি কিক থেকে তিনি গোল পাননি অল্পের জন্য। ৮৫ মিনিটে আরেকবার গোলের কাছাকাছি যায় মায়ামি। এবার মেসির ক্রস থেকে ফাফা পিকুঁর হেড ক্রসবার স্পর্শ করে চলে যায় বাইরে।

৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েছিল মায়ামি। এবার মেসির শটে বলে কোনোরকমে স্পর্শ করে বাইরে পাঠিয়ে দেন আল আহলির গোলকিপার এল শেনাওয়ি।

মায়ামির পরের ম্যাচ বৃহস্পতিবার পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে। একই দিনে ব্রাজিলের পালমেইরাসের সঙ্গে লড়বে আল আহলি।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au