বিনোদন

যে ‘অদ্ভুত’ কারণে আর এক সিনেমায় দেখা যায়নি শাহরুখ-অক্ষয়কে

  • 3:44 pm - June 16, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
একজন বলিউড বাদশা, অপরজন বলিউডের খিলাড়ি। দুজনেই তিন দশকের বেশি সময় ধরে দাপট দেখিয়ে এসেছেন হিন্দি সিনেমায়। তবে এতো বছরের ক্যারিয়ারে মাত্র একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান ও অক্ষয় কুমার। সেটি ‘দিল তো পাগল হ্যায়’।

এর অনেক বছর পর অক্ষয়ের ‘হেই বেবি’ সিনেমার একটি গানে ফের একসঙ্গে হাজির হয়েছিলেন দুজন। এরপর আর কখনো একসঙ্গে দেখা যায়নি তাদের। 

কেন অক্ষয়ের সঙ্গে কাজ করা হয়নি শাহরুখের? দুজনের মাঝে দ্বন্দ্ব নাকি অন্য কোনো বিষয়? এমন প্রশ্ন ঘুরপাক খায় ভক্তদের মনেও। আসলে দ্বন্দ্ব নয়, সুযোগ অভাবেই আর একসঙ্গে পর্দায় আসা হয়নি খান-কুমারের।

একসঙ্গে কাজ না করার একটি যৌক্তিক কারণ এর আগে খুঁজে বের করেছিলেন শাহরুখ খান। কিং খানের মতে, অক্ষয়ের সঙ্গে তার কাজের সময়ের অনেক ফারাক। তাই আর একসঙ্গে কাজ করা হয়ে উঠেনি।

এক সাক্ষাৎকারে শাহরুখ অক্ষয় প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি যখন ঘুমোতে যাই, অক্ষয় তখন ঘুম থেকে ওঠেন।

ওর দিনটা খুব তাড়াতাড়ি শুরু হয়। আমি যখন কাজ শুরু করি, তখন ও শুটিং সেরে বাড়ি চলে যায়। ও অনেক বেশি সময় ধরে কাজ করতে পারে। আমি রাতের দিকে কাজ করতে ভালোবাসি, কিন্তু বেশির ভাগ লোকই রাতে শুটিং করতে চায় না।’’শাহরুখ আরও বলেন, ‘অক্ষয়ের সঙ্গে কাজ করলে অবশ্যই মজা হবে।

কিন্তু সমস্যা হল, আমরা সেটে একসঙ্গে সময় কাটাতে পারব না। ও যখন বেরোবে, আমি ঢুকব।’

এর আগে একটি সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি বছরে ৩-৪টি সিনেমা করতে পারবেন, যেভাবে অক্ষয় কুমার করে থাকেন? উত্তরে শাহরুখ জানান, “আমি ওর মতো তাড়াতাড়ি উঠতে পারি না, তাই সম্ভব নয়।”

শাহরুখ খানকে সামনে দেখা যাবে ‘কিং’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। আরো থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লার মতো তারকা। অন্যদিকে, অক্ষয় কুমার এখন বক্স অফিস কাঁপাচ্ছেন তার ‘হাউসফুল ৫’ দিয়ে যা এই ঈদে মুক্তি পেয়েছে। ইতোমধ্যে বিশ্বব্যাপী ২০০ কোটি আয় করে নিয়েছে সিনেমাটি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au