বিনোদন

অন্তঃসত্ত্বা কিয়ারার জন্য আচার পাঠিয়েছেন রাম চরণ

  • 4:22 pm - June 16, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
কিয়ারা আদভানি, রাম চরণ ও তার স্ত্রী উপাসনা

শীঘ্রই সুখবর দেবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হতে যাচ্ছেন অভিনেত্রী। যে কোনো সময় প্রথম সন্তানের জন্ম দিতে পারেন তিনি।

বিষয়টি নিয়ে ভক্তদের পাশাপাশি তারকাদের কাছ থেকেও অভিনন্দন এবং ভালোবাসা পাচ্ছেন অভিনেত্রী।

এদিকে কিয়ারার বাড়িতে নিজের হাতের তৈরি টক আমের আচার পাঠিয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী। আর এ ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে ভুলেননি অভিনেত্রী।

কিয়ারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে আচারের বাক্স। রাম চরণ দম্পতিকে ধন্যবাদ জানিয়ে কিয়ারা লিখেছেন- ধন্যবাদ আমার প্রিয় উপাসনা ও রাম চরণ।

উল্লেখ্য, রাম চরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ ছবিতে কাজ করেছিলেন কিয়ারা আদভানি। ওই ছবির শুটিং চলাকালে কিয়ারা ও রাম চরণের স্ত্রী বন্ধু হয়ে উঠেন। তাই অভিনেত্রীকে নিজের হাতে তৈরি আচার উপহার দিলেন রাম চরণ পত্নী।

প্রসঙ্গত, ২০২৩ সালে রাম চরণ-পত্নী উপাসনা নিজেও মা হয়েছেন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au