বিনোদন

বিদেশে সাদিয়া আয়মানের উৎসব

  • 4:24 pm - June 16, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার

ঈদের নায়িকা হিসাবে পর্দায় হাজির হয়েছিলেন সাদিয়া আয়মান। কুরবানির ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘উৎসব’।  নাটকের জনপ্রিয় এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা এটি। এদিকে ঈদের দিন থেকেই সিনেমাটি রয়েছে দর্শক আগ্রহে। দিন দিন এর দর্শক আগ্রহ আরও বাড়ছে। সেদিক বিবেচনায় দ্বিতীয় সপ্তাহে এসে শো বেড়েছে সিনেমাটির। দেশের মাল্টিপ্লেক্সে বেশিরভাগ শো হাউস ফুল যাচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি। এদিকে সাড়া ফেলা এ সিনেমা এবার মুক্তি পেতে যাচ্ছে বিদেশে।

জানা গেছে, আগামী ২০ জুন থেকে সিনেমাটি দেখা যাবে কানাডার ‘সিনেপ্লেক্স’, আমেরিকার ‘এএমসি’, ‘রিগ্যাল’, ‘সিনেমার্ক’ এবং ইউকের ‘সিনেওয়ার্ল্ড’ চেইনে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। আগামী ২১ জুন ‘উৎসব’ মুক্তি পাবে অস্ট্রেলিয়াতেও। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ এর ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেছেন তানিম নূর।

এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে গল্প। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা তাকে নিয়ে যায় নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের স্মৃতির ভেতরে। সেই অভিজ্ঞতায় বদলে যেতে থাকেন মানুষটি। মুক্তির পর থেকেই সিনেমাটি খোঁজ নিতে প্রেক্ষাগৃহে ছুটছেন সাদিয়া।

অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া বলেন, ‘দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছি। সে অভিজ্ঞতা এক অন্যরকম অনুভূতি। প্রথমদিন থেকেই বেশ সাড়া পাচ্ছি। দর্শকের প্রশংসা পাচ্ছি, যা অনুপ্রাণিত করছে আমাকে।’

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, যিনি ভূতের রূপে হাজির হয়েছেন। তার সঙ্গে ছিলেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিম। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

প্রসঙ্গত, সাদিয়া অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা;। সেখানে অভিনয়ে বেশ প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী। এদিকে এবারের ঈদে ‘উৎসব’ ছাড়া আরও একটি ওটিটি সিরিজে অভিনয় করেছেন তিনি। অমিতাভ রেজার নির্মাণে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় তাকে দেখা গেছে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au