বিনোদন

ডিভোর্স হলেই মেয়েরা অর্ধেক টাকা নিয়ে নেয়: সালমান খান

  • 7:52 pm - June 16, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
‘আজকাল বিচ্ছেদ খুব সহজ হয়ে পড়েছে। অল্প ভুল বোঝাবুঝি থেকেই ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে সম্পর্ক। যার কারণে ভুগতে হচ্ছে পুরুষদেরই। ডিভোর্স হলেই পুরুষের অর্ধেক টাকা নিয়ে যায় মেয়েরা।’ – কথাগুলো বলেছেন ভারতের সবচেয়ে প্রতীক্ষিত ব্যাচেলর মেগাস্টার সালমান খান। কপিল শর্মা শো’-এর আসন্ন পর্বে এ কথাগুলো বলতে দেখা যাবে ভাইজানকে। ভাইজানের মুখে বলা এ বক্তব্যের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে সালমান খানকে এসব কথা বলতে শোনা যায়।

বলিউডের সুপারস্টার সম্প্রতি অংশ নিয়েছিলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে। আগামী ২১ জুন কপিল শর্মার শোয়ের নতুন শোয়ের প্রথম পর্বেই দেখা যাবে ভাইজানকে। কিন্তু তার আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তার এই মন্তব্যের ক্লিপ। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ভাইরাল হওয়া ক্লিপে সালমান খানকে বলতে শোনা গেছে, ‘আগে লোকে একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত। একটা মানিয়ে চলার ব্যাপার কাজ করত। এখন রাতে গায়ের উপরে পা তোলা কিংবা নাক ডাকার কারণেও ডিভোর্স হয়ে যায়। ছোটখাটো ভুল থেকেই ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্স হলে তো হয়েই গেল, অর্ধেক টাকা মেয়েরা নিয়ে চলে যাবে।

সালমান খানের এই বক্তব্যে কপিল শর্মা, অর্চনা পূরণ সিং ও নভজ্যোৎ সিং সিধুকে হাসতে দেখা যায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্লিপ নিয়ে নেটিজেনরা নানা মত প্রকাশ করেছেন। অনেকেই যেমন সালমানের দাবি মেনে নিয়েছেন, অনেকেই আবার বিরোধিতাও করেছেন। তাদের মতে, নারীদের নিয়ে এ ধরনের ভাবনা উচিত নয় ভাইজানের। 

বছরের শুরুতে পর্দায় ‘সিকান্দার’ নিয়ে হাজির হন সালমান খান। তবে সিনেমাটি বাজেভাবে ব্যর্থ হয় বক্স অফিসে। প্রথমদিকে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারলেও শেষপর্যন্ত কোনোরকমে ১০০ কোটি পার করে। জানা যাচ্ছে, শিগগিররই শুরু হবে সালমানের নতুন সিনেমার শুটিং। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ নিয়েই সিনেমাটি নির্মিত হচ্ছে। ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমায় ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্ব দেওয়া কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। এটি পরিচালনা করবেন অপূর্ব লঙ্কা।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au