বিনোদন

বাবা শ্বশুর স্বামী ও সন্তান নিয়ে আবেগঘন পোস্ট কিয়ারার

  • 8:03 pm - June 16, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার

বাবা, শ্বশুর, স্বামী ও নবাগত সন্তানকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।  বাবা দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন তিনি। সেখানেই নিজের অনাগত সন্তানকে ‘সবচেয়ে সৌভাগ্যবান’ বলে উল্লেখ করেন এ অভিনেত্রী।

রোববার সকালে নিজের বাবা, শ্বশুর ও স্বামীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যার ক্যাপশনে প্রথমে বাবাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘যে ব্যক্তি আমাকে ধৈর্য, শক্তি এবং অনন্ত ভালোবাসা দিয়ে বড় করেছেন, তিনিই আমার প্রথম নায়ক এবং সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যিনি আমার ফোন একবার বাজামাত্রই ধরে ফেলেন।’

এরপর শ্বশুরের ছবির ক্যাপশনে কিয়ারা লেখেন, ‘যিনি আমার স্বামীকে একজন সত্যিকারের মানুষের মতো মানুষ করে তুলেছেন।’ স্বামী সিদ্ধার্থের ছবির ক্যাপশনে হবু মা কিয়ারা লেখেন, ‘আমার স্বামী, যিনি বাবা হতে চলেছেন, আমি জানি আমাদের সন্তান সবচেয়ে সৌভাগ্যবান।’

প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় থাকা কিয়ারা অন্তঃসত্ত্বা হলেও থেমে নেই। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নজরকাড়া সাজে হাজির হন তিনি। আর কিছুদিন আগেই মেট গালায় উপস্থিত হয়ে আলোচনায় আসেন এ বলিউড অভিনেত্রী।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au