খেলা

সাকিবের বিরুদ্ধে ‘দেশত্যাগে’ নিষেধাজ্ঞা, দেশ ছাড়তে পারবেন না মা শিরিন আক্তারও

  • 2:31 am - June 17, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার

মেলবোর্ন ১৭ জুন

বিদেশে বসেই এবার দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর পেলেন সাকিব আল হাসান। সাকিবের পাশাপাশি মা শিরিন আক্তারের বিরুদ্ধেও বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। মূলত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

দেশত্যাগে নিষেধাজ্ঞায় পড়াদের তালিকায় সাকিব বাদেও বিভিন্ন সরকারি অধিদফতরের কর্মকর্তাসহ মোট ১৫ জনের নাম রয়েছে। দুদকের এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা এখনো অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে রয়েছি। কিন্তু যারা জড়িত, তারা যাতে হঠাৎ করে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্যই আদালতের অনুমতি নিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্তের প্রয়োজনে যেকোনো সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

দুদকের এই অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, সাকিবসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিধায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই ১৫ ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত আবশ্যক। শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

উল্লেখ্য, গেল বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের সময় থেকেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। জাতীয় দলের দলে সাকিবের খেলা শেষ দুই সিরিজ পাকিস্তান ও ভারতে দেশের থেকেই দলের সাথে যোগ দিয়েছিলেন সাকিব। তবে সাকিবের অবর্তমানেই একের পর এক মামলা দেওয়া হয়েছে এই অলরাউন্ডারের বিরুদ্ধে। সেই মামলাগুলোর তদন্তের স্বার্থেই আদলত সাকিবকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

এর আগে গেল মাসেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারের শেয়ারের দাম কারসাজির অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au