বিশ্ব

নাগরিকদের বিমানে দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরায়েলের

  • 12:18 pm - June 17, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ফাঁকা হয়ে পড়েছে বেন গুরিয়ন বিমানবন্দর।

মেলবোর্ন, ১৭ জুন— ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে নাগরিকদের বিমানে করে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। দেশটির বিমানসংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বিদেশে আটকে পড়া ইসরায়েলিদের ফেরানোর জন্য নির্ধারিত বিমানে কেউ নাগরিককে দেশ ছাড়তে না পারে।

বেন-গুরিয়ন বিমানবন্দরে অতিরিক্ত ভিড় এবং অপেক্ষমাণ যাত্রীদের ওপর রকেট হামলার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ইসরায়েলের সংবাদমাধ্যম হারেজের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এক লাখ থেকে দুই লাখ ইসরায়েলি বিদেশে রয়েছেন। তাদের দেশে ফেরানো জরুরি। তেল আবিব অঞ্চলে সম্প্রতি ভারী রকেট হামলা হওয়ায় এই উদ্ধার ফ্লাইটগুলো বৃহস্পতিবারের আগে শুরু হওয়ার সম্ভাবনা নেই।

প্রস্তাবিত উদ্ধার পরিকল্পনায় বলা হয়েছে, নিরাপত্তার ঝুঁকি কমানোর জন্য প্রতি ঘণ্টায় সর্বোচ্চ দুইটি ফ্লাইট চলতে পারবে। যদি এই ফ্লাইটগুলো দিনে ২৪ ঘণ্টা চলতে পারে, তবে দিনে আনুমানিক ৮ হাজার ৬৪০ জনকে ফিরিয়ে আনা সম্ভব।

তবে ইরান সাধারণত রাতের বেলা রকেট হামলা বাড়ায়, তাই বাস্তবে এসব ফ্লাইট কেবল দিনের বেলা চালানোর অনুমতি পাবে। এতে করে দিনে ফিরতে পারবেন প্রায় পাঁচ হাজার জন। যদি এক লাখ ইসরায়েলিকে ফিরিয়ে আনতে হয়, পুরো উদ্ধার অভিযান শেষ করতে অন্তত তিন সপ্তাহ লাগবে।

ইসরায়েলে আটকা ৩৫ হাজার পর্যটক
ইসরায়েল ইনকামিং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের পরিচালক ইয়োসি ফাত্তাল সিভিল অ্যাভিয়েশন অথরিটির প্রধান শমুয়েল জাকাইকে অনুরোধ করেছেন যেন ইসরায়েলে অবস্থানরত বিদেশি পর্যটকদেরও দেশে ফেরার সুযোগ দেওয়া হয়। তার মতে, বর্তমানে ৩৫ হাজার পর্যটক ইসরায়েলে আছেন, যাদের অর্ধেক এখনই চলে যেতে চান।

তিনি বলেন, “সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে সরকার কেবল ইসরায়েলি নাগরিকদের ফেরাতে ফ্লাইটের পরিকল্পনা করছে। তবে যারা এখন ইসরায়েলে আছেন ও দেশ ছাড়তে চান, তাদের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

ফাত্তাল বলেন, এটি একটি মানবিক ও আন্তর্জাতিক মর্যাদার বিষয় এবং তার সংস্থা ইচ্ছুক পর্যটকদের তালিকা সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে সরবরাহ করবে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au