খেলা

ইতিহাসে প্রথম তিন সুপার ওভারের ম্যাচ!

  • 3:56 pm - June 17, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার

মেলবোর্ন ১৭ জুন

টি-টোয়েন্টিতে এবারই প্রথম দেখা গেলো তিনটি সুপার ওভারের! রেকর্ড গড়া সেই সুপার ওভার পার করেই ত্রিদেশীয় সিরিজে নেপালকে পরাজিত করেছে নেদারল্যান্ডস।

গ্লাসগোতে শুরুতে ৭ উইকেটে ১৫২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ডাচ দল। একটা পর্যায়ে তাদের জয়ই সম্ভাব্য মনে হচ্ছিল। কারণ শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ১৬ রান! কিন্তু নন্দন যাদব শেষ বলে বাউন্ডারি মারায় স্কোর হয়ে যায় টাই। তখন খেলা গড়ায় সুপার ওভারে।

সেই সুপার ওভারেই ঘটে একের পর এক নাটকীয়তা। প্রথমবার নেপাল ১৯ রান তোলে। জবাবে নেদারল্যান্ডসের হয়ে ম্যাক্স ও’ডাউড শেষ বলে ছক্কা মেরে স্কোর আবার সমান করে ফেলেন। তার পর দ্বিতীয় সুপার ওভারেও ঘটে একই ঘটনা। অথচ এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দুই সুপার ওভারের ঘটনা অতীতে ছিল একটি। গত বছর ভারত-আফগানিস্তান ম্যাচে সেটা হয়েছিল।

দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস শুরুতে ব্যাট করে ১৭ রান সংগ্রহ করে। জবাবে নেপাল সমান স্কোর করে আশা বাঁচিয়ে রাখে। শেষ বলে এবার ছক্কা মারেন নেপালের দীপেন্দ্র সিং এইরি। তার ছক্কার পরই টি-টোয়েন্টিতে প্রথমবার তৃতীয় সুপার ওভারে ম্যাচ গড়িয়েছে।

অবশ্য আগের দুই সুপার ওভারে নেপাল যতটা নাটকীয়তার জন্ম দিতে পেরেছে, শেষবার পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। কোনও রানই সংগ্রহ করতে পারেনি। জবাবে ডাচদের জয়ের জন্য প্রয়োজন পড়ে মাত্র এক রান। মাইকেল লেভিট ছক্কা মেরে সেই জয় নিশ্চিত করেছেন। তাতে শুরুর ম্যাচে স্কটল্যান্ডের কাছে পরাজিত হওয়া ডাচরা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au