বিনোদন

আমিরের তৃতীয় বিয়ে নিয়ে মন্তব্য করে আলোচনায় সালমান

  • 8:57 pm - June 25, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার

বলিউড সুপারস্টার আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাঁর বন্ধু সালমান খান। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন থ্রি’-র প্রথম পর্বের ট্রেলারে এই প্রসঙ্গে সালমানের মন্তব্যে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি প্রকাশিত ওই ট্রেলারে দেখা যায়, কপিল শর্মার মজার প্রশ্নে সালমান খান বেশ রসিক ভঙ্গিতে উত্তর দেন। কপিল শর্মা তাঁকে বলেন, ‘আমির তো থামছে না, আর আপনি শুরুই করছেন না।’

এ কথার উত্তরে সালমান বলেন, ‘আমিরের ব্যাপারই আলাদা। তিনি একজন পারফেকশনিস্ট। ও যতদিন না বিয়েকে একদম পারফেক্ট করে নিচ্ছে, ততদিন…।’—এই মন্তব্য শেষ করতে না করতেই সালমান নিজে ও উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন।

এই এপিসোডে অভিনেত্রী অর্চনা পূরণ সিং যখন সালমানকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন, ভাইজান উত্তরে বলেন, ‘আমি বিয়ে করলে আপনাদের কী লাভ? আপনারা কি উপভোগ করবেন যখন আমি আপনাদের জন্য ফুলশয্যা করব? আপনাদের ভালো লাগবে, যদি আপনাদের খুশি করার জন্য আমি নিজে শেষ হয়ে যাই?’ সালমানের এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে নেটিজেনদের নানা আলোচনা।

উল্লেখ্য, আমির খানের জীবনে গৌরী স্প্রাটের সাথে প্রেমের খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। যদি তারা বিয়ে করেন, তবে এটি হবে আমিরের তৃতীয় বিয়ে। এর আগে কিরণ রাও এবং রীনা দত্তর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au