বিনোদন

ক্যাটরিনার ফিডব্যাকেই চলছে ভিকির সিনেমা?

  • 9:22 pm - June 30, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রসায়ন প্রায়ই ভক্ত-অনুরাগীদের আলোচনার কেন্দ্রে। এ মুহূর্তে বিনোদন জগতের বলি ইন্ডাস্ট্রিতে অন্যতম ‘পাওয়ার কাপল’ এ দম্পতি।

মানুষ হিসাবে বিনয়ী হওয়ার পাশাপাশি কাজের প্রতি ক্যাটরিনার নিষ্ঠাও মুগ্ধ করেছে ভিকিকে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও কীভাবে সাধারণ জীবনযাপন করতে হয়, তাও ভিকি শিখেছেন ক্যাটরিনার কাছ থেকে।

এ দম্পতির ভালোবাসার সঙ্গে মিশে আছে খুনসুটি আর একে অপরের প্রতি অগাধ সম্মান।

দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা। বিভিন্ন সাক্ষাৎকারে ভিকি বহুবার স্ত্রী ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একইভাবে ক্যাটরিনাও ভিকি এবং তার পরিবারের ভূয়সী প্রশংসা করতে ভুলেন না।

সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্ণ করেছেন ভিকি কৌশল। এ উপলক্ষে কারিনা কাপুর খানের পডকাস্ট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে কারিনা ভিকির কাছে জানতে চান তার অভিনীত সিনেমা দেখে ক্যাটরিনা কেমন রিভিউ দেন?

উত্তরে ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার সব কাজ খুব খুঁটিয়ে দেখে। দর্শক হিসেবে ফিডব্যাক দেয়। আমিও ক্যাটরিনার কাছে অভিনয় সম্পর্কিত নানা বিষয় জেনে নিই।’

ভিকির কথা শুনে কারিনা জানান, তিনি ও সাইফ আলি খান একে অপরের কাজের ভুলত্রুটি নিয়ে আলোচনা করেন। তাদের ক্ষেত্রে একজনের সিনেমা মুক্তি পেলে অন্যজন সেটা দেখে ফিডব্যাক দেওয়াটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে।

তবে, সাইফ-কারিনার সঙ্গে ভিকি-ক্যাটরিনার ব্যাপারটা কিছুটা আলাদা। এক্ষেত্রে দুজনের সমান অংশগ্রহণ নেই। ভিকি ক্যাটরিনার কাছ থেকে ফিডব্যাক চাইলেও ক্যাটরিনা নাকি কখনও এ কাজটি করেন না।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au