বিনোদন

মামলা থেকে রেহাই পাচ্ছেন না জ্যাকুলিন ফার্নান্দেজ

  • 7:08 am - July 05, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

সদ্যই মাকে হারিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই শোকে প্রলেপ পড়ার আগেই ফের নতুন করে বিপর্যয়ের সম্মুখীন তিনি। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপকাণ্ডের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি। বৃহস্পতিবার (৩ জুলাই) — দিল্লি হাইকোর্টে এ আবেদন জানিয়েছিলেন লংকান অভিনেত্রী। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, জ্যাকুলিনের আবেদন খারিজ করেন বিচারপতি অনীশ দয়াল। এদিন আদালতে ইডির আইনজীবী অভিনেত্রীর আবেদনের বিরোধিতা করে জানান, সুকেশের থেকে জ্যাকুলিন একাধিক দামি উপহার নিয়েছেন এবং আর্থিক তছরুপের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন, তার প্রমাণ ইডির হাতে আসে। সেই প্রমাণের ভিত্তিতেই এ মামলায় তার নাম যুক্ত হয়েছে। সেই সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনি ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন।

আর্থিক প্রতারণা প্রতিরোধ আইন অনুসারে সুকেশের সঙ্গে তার বিরুদ্ধেও আর্থিক তছরুপের অভিযোগ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির সেই অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ বাতিলের আর্জি জানিয়েছিলেন জ্যাকুলিন। এদিন তার সেই আবেদন বাতিল করেন উচ্চ আদালত।

গতকাল বৃহস্পতিবার আদালতে শুনানি চলাকালীন আত্মপক্ষ সমর্থন করে অভিনেত্রী বলেন, তিনি সুকেশের প্রকৃত পরিচয় জানতেন না। প্রতারক তার রূপসজ্জাশিল্পীর মাধ্যমে যোগাযোগ করেছিলেন। পরিচয় দিয়েছিলেন, তিনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। প্রসঙ্গত, সুকেশের বিরুদ্ধে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার পরিচয়ে দুই সাবেক প্রোমোটার শিবিন্দর সিংহ ও মালবিন্দর সিংহের স্ত্রীদের সঙ্গে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

অভিনেত্রীর যুক্তিকে খণ্ডন করতে পাল্টা যুক্তি দেন ইডির আইনজীবী জোহেব হোসেন। তিনি বলেন, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি জানার পরও জ্যাকুলিন তার থেকে উপহার নিতে দ্বিধা করেননি। সংশোধনাগারে থাকার সময় অভিযুক্ত অভিনেত্রীর জন্মদিনসহ বিশেষ দিনগুলোতে নিয়মিত প্রেমপত্র পাঠান। তাকে ‘প্রেয়সী’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে আঙুরের ক্ষেত, প্রমোদতরী, টিউলিপ বাগিচাসহ নানা বহু মূল্যবান জিনিস এখনো উপহার দিয়ে চলেছেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au